মুসলমান হওয়ার কারণেই শান্তিপ্রিয় রোহিঙ্গাদের ওপর নিপীড়ন: পোপ

বিদেশ ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২০আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২৩
image

রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের ঘটনায় নিন্দা জানিয়েছেন পোপ ফ্রান্সিস। তিনি বলেছেন, ‘তারা (রোহিঙ্গা) ভালো মানুষ। তারা শান্তিপ্রিয়। খ্রিষ্টান না হলেও তারা আমাদের ভাই। যুগ যুগ ধরে তারা নিপীড়নের শিকার হয়ে আসছে।’ ভ্যাটিকান রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পোপ।
পোপ ফ্রান্সিস

সাক্ষাতকারে পোপ বলেন, শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে আজ রোহিঙ্গাদের উপর নির্যাতন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে তাদের।  গত মাসে রাখাইনে রোহিঙ্গা বিদ্রোহী ও সামরিক বাহিনীর সংঘর্ষে সেনাসূত্রের দাবি অনুযায়ী ১০৪ জন নিহত হন। এতে আরও বিস্তৃত হয় সেনা-অভিযান।

বিপন্ন রোহিঙ্গা জীবন-১

গত বছর অক্টোবরে একবার সামরিক অভিযান থেকে বাঁচতে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এখনও সামরিক অভিযানে সহিংসতা ও হত্যাযজ্ঞ চলমান থাকায় আন্তর্জাতিক চাপের মুখে পড়েছেন দেশটির ডি ফ্যাক্টো নেতা অং সান সু চি। নোবেল জয়ী এই নেতা ও তার সরকারের সমালোচনা করছেন জাতিসংঘ, মুসলিম রাষ্ট্র প্রধানরা। সমালোচনা ও সতর্ক করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।

সূ্ত্র: রেডিও ফ্রি এশিয়া 

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম