ফেসবুকে ‘মুসলিম হত্যার আহ্বানকারী’ ব্রিটিশ তরুণের কারাদণ্ড

অদিতি খান্না, যুক্তরাজ্য
০৭ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫৪
image

গত মে মাসে ম্যানচেস্টার অ্যারেনার কনসার্টে আত্মঘাতী বোমা হামলার পর ফেসবুকে এক মুসলিমবিদ্বেষী আহ্বান জানিয়েছিল ২২ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিক। কিগান জাকোভলেভস নামের ওই তরুণ লিখেছিল, ‘চলো, প্রত্যেকটা মুসলিমকে হত্যা করি’। এ ঘটনার কয়েক মাস পেরিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ওই তরুণকে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর প্রচেষ্টার দায়ে দোষী সাব্যস্ত করেছে আদালত। যুক্তরাজ্যের পাবলিক অর্ডার অ্যাক্ট ১৯৮৬ এর আওতায় তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ওয়েলসের মোল্ড ক্রাউন কোর্ট।

কিগান জাকোভলেভস
আদালতের শুনানির পর ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) এর বিশেষ অপরাধ ও সন্ত্রাসবিরোধী বিভাগের প্রধান সুয়ে হেমিং বলেন, ‘ম্যানচেস্টার হামলার পর ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় অগণিত বার্তা পোস্ট করেছিল মানুষ। কিন্তু কিগান জাকোভলেভস ব্রিটিশ মুসলিমদের নির্বিচারে হত্যার আহ্বান জানিয়ে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে দিতে চেয়েছে। তার এ কর্মকাণ্ডের কারণে যদিও কোনও ক্ষতিসাধন হয়নি কিন্তু এখানে তার ইচ্ছেটা স্পষ্ট। সিপিএস এর মামলার সন্মুখীন হওয়ার পর সে দোষী সাব্যস্ত হলো।’

বিদ্বেষ ছড়ানোর ব্যাপারে লোকজনকে সতর্ক করে সুয়ে হেমিং আরও বলেন, ‘লোকজনের এটা ভাবা ঠিক নয় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষ ও সহিংসতামূলক কিছু পোস্ট করে পার পাওয়া যাবে। প্রমাণ থাকলে সিপিএস তাদের বিচার করবে এবং কারাদণ্ড দেবে।’

জোকোভলেভস ফেসবুকে বিদ্বেষমূলক পোস্টটি শেয়ার করার পর পরই তা সরিয়ে নেওয়া হয়েছিল। তবে জোকোভলেসকে দোষী সাব্যস্ত করার পেছনে সিপিএস যুক্তি দেখিয়েছে, ওই পোস্টটি জোকোভলেসের অন্তত ২,১৫৪ ফেসবুক ফ্রেন্ডের কাছে পৌঁছে গিয়েছিল। পাশাপাশি অন্যদেরও কেউ কেউ তা দেখতে পেয়েছে।

সিপিএস এর পক্ষ থেকে বলা হয়, ‘সব মিলিয়ে জোকোভলেসের ওই বার্তাট বিপুল সংখ্যক মানুষের পৌঁছে যাওয়ার সম্ভাবনা ছিল। মুসলিম কমিউনিটির যারা এ বার্তাটি দেখেছেন তাদের মাঝে নিশ্চিতভাবে আতঙ্ক তৈরি হয়েছিল এবং মারাত্মক ক্ষতি হতে পারতো।’

প্রসিকিউশনের যুক্তি হলো, ম্যানচেস্টারের ওই বোমা হামলার পর পরই জোকোভলেভস বার্তাটি পোস্ট করেছিল। যে সময় মানুষের আবেগ উচ্চ সীমায় রয়েছে তখন জোকোভলেভসের এ একক বার্তাটিও মারাত্মক হুমকি হয়ে উঠেছিল বলে দাবি তাদের।

উল্লেখ্য, গত ২২ মে ম্যানচেস্টার অ্যারেনাতে সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের কনসার্টে বোমা বিস্ফোরিত করেছিল আত্মঘাতী হামলাকারী সালমান আবেদি। ওই হামলায় ২২ জন নিহত এবং ২৫০ জন আহত হয়। পরে হামলার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস বলেছিল, সালমান তাদের সমর্থক।

 

/এফইউ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম