যুক্তরাজ্যের বিচার ব্যবস্থা পক্ষপাতিত্বমূলক

অদিতি খান্না, যুক্তরাজ্য
০৮ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩৯

যুক্তরাজ্যের বিচার ব্যবস্থা পক্ষপাতিত্বমূলক যুক্তরাজ্যের বিচার ব্যবস্থায় সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে একটি অন্তর্নিহিত জাতিগত পক্ষপাত রয়েছে। এর নিরসন হওয়া উচিত। ‘দ্য ল্যামি রিভিউ’ নামের সাম্প্রতিক এক স্বাধীন পর্যালোচনায় উঠে এসেছে এমন তথ্য। ব্রিটিশ বিচার ব্যবস্থায় কালো, এশীয় এবং জাতিগত সংখ্যালঘুদের কিভাবে মূল্যায়ন করা হয় সে বিষয়টি অনুসন্ধান করা হয়েছে এ পর্যালোচনায়।

বিরোধী দল লেবার পার্টির এমপি ডেভিড লেমি তার অনুসন্ধানে এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, ইংল্যান্ড ও ওয়েলসের বিচার ব্যবস্থায় জাতিগত সংখ্যালঘুরা ব্যাপক বৈষম্যের শিকার হন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের কারাগারগুলোতে থাকা বন্দিদের ২৫ শতাংশই জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন। অথচ এসব সম্প্রদায়ের জনসংখ্যা মাত্র ১৪ শতাংশ।

লেবার পার্টির এমপি ডেভিড লেমি বলেন, আমি এ উপসংহারে উপনীত হয়েছি যে, জাতিগত সংখ্যালঘুরা এখনও পক্ষপাতিত্বের শিকার হচ্ছেন। এরমধ্যে বিচার ব্যবস্থায় ব্যাপক বৈষম্যের মতো বিষয় রয়েছে।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম