মেক্সিকোতে ৮ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, নিহত ৩২

বিদেশ ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৭

মেক্সিকোতে ৮ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, নিহত ৩২ মেক্সিকোর দক্ষিণ উপকূলে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৮ দশমিক ১ মাত্রার এই কম্পনে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। শক্তিশালী এ ভূমিকম্পের পর গুয়েতেমালা, এল সালভেদর, কোস্টারিকা, নিকারাগুয়া, পানামা, হন্ডুরাস ও ইকুয়েডরেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এরইমধ্যে প্রশান্ত মহাসাগরের মেক্সিকো উপকূলে এক মিটার উচ্চতার সুনামি আঘাত হেনেছে।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৬৯ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে ভবনগুলো কেঁপে উঠলে আতঙ্কিত বাসিন্দারা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, বিভিন্ন স্থানে ঘরবাড়িসহ অনেক স্থাপনা ভেঙে পড়েছে।

মেক্সিকোর অন্তত পাঁচ কোটি মানুষ এই ভূমিকম্প টের পেয়েছেন। ভূমিকম্পের পর মেক্সিকো উপকূলের কাছে একাধিক আফটার শক অনুভূত হয়েছে।

১৯৮৫ সালের মেক্সিকো উপকূলে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ওই ভূমিকম্পে ১০ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে। সূত্র: আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম