কুর্দিস্তানের স্বাধীনতা নিয়ে গণভোট প্রত্যাখ্যান ইরাকি পার্লামেন্টের

বিদেশ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৩৮আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৪১

কুর্দিস্তানের স্বাধীনতা নিয়ে গণভোট প্রত্যাখ্যান ইরাকি পার্লামেন্টের কুর্দিস্তানের স্বাধীনতা নিয়ে প্রস্তাবিত গণভোট প্রত্যাখ্যান করেছে ইরাকের পার্লামেন্ট। মঙ্গলবার পার্লামেন্টে এ সংক্রান্ত ভোটাভুটিতে গণভোটের বিরুদ্ধে ভোট দেন দেশটির অধিকাংশ এমপি। এ সময় প্রতিবাদে আসন ছেড়ে বেরিয়ে যান কুর্দিস্তানের এমপিরা।

পরে পার্লামেন্টের স্পিকার সালিম আল-জাবুরি বলেন, এ ভোটের মাধ্যমে সরকারকে একটা বার্তা দেওয়া হয়েছে। আর তা হচ্ছে, দেশের সংহতি ধরে রাখতে সরকারকে সব ধরনের পদক্ষেপ নিতে হবে। কুর্দি নেতাদের সঙ্গে আন্তরিক আলোচনা শুরু করতে হবে।

পার্লামেন্টে ভোটাভুটির আগে এমপি আম্মার তোমা হঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অসাংবিধানিক গণভোট দেশের নিরাপত্তা ও সামাজিক সমস্যার সৃষ্টি করবে যা দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দেবে।

আগামী ২৫ সেপ্টেম্বর ইরাকের কুর্দিস্তানে গণভোট অনুষ্ঠানের কথা রয়েছে। কিন্তু ইরাকের কেন্দ্রীয় সরকার এর বিরোধিতা করছে। এছাড়া তুরস্ক ও ইরানের মতো প্রভাবশালী আঞ্চলিক দেশগুলোও এর বিরোধিতা করছে।

গণভোট বাতিলে গত আগস্টে ইরাকি কুর্দিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্টমন্ত্রী মেভলুত কাভুসোগলু। তিনি বলেছেন, আঙ্কারার প্রত্যাশা কুর্দিস্তানের প্রশাসন স্বাধীনতার প্রশ্নে যে গণভোটের আয়োজন করতে যাচ্ছে তা তারা বাতিল করবে। বাগদাদ সফরকালে ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

গণভোট বিষয়ে আঙ্কারার চলমান অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের গণভোটের আয়োজন সম্পূর্ণ ভুল। তিন দশক ধরে তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলে স্বায়ত্বশাসনের দাবিতে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে)। তাদের বিচ্ছিন্নতাবাদী হিসেবে আখ্যায়িত করে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে তুরস্ক। তবে ইরাকি কুর্দিস্তানের ওপর তুরস্কের ব্যাপক প্রভাব রয়েছে। সূত্র: আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক