রাখাইনে বাবার সামনে রোহিঙ্গা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিদেশ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০০ আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩১

রাখাইনে বাবার সামনে রোহিঙ্গা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ‘মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা পুরুষদের হত্যা, শিশুদের জবাই আর নারীদের ধর্ষণ করছে। বাড়িঘরে অগ্নিসংযোগ এবং লুটতরাজ চালাচ্ছে।’ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এর কর্মকর্তা জন ম্যাককিসিক-এর এমন বক্তব্যেই যেন উঠে এসেছে দেশটির রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্দশার এমন দুর্বিষহ চিত্র। চোখের সামনে নিজ কন্যাকে বর্মী সেনাদের হাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হতে দেখেছেন মোহাম্মদ কাসিম নামের এক রোহিঙ্গা বাবা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’কে তিনি জানিয়েছেন সেই দুঃসহ স্মৃতির কথা।

মোহাম্মদ কাসিম জানান, চোখের সামনেই তার কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করে সেনাসদস্যরা। বাধা দিতে গেলে উত্তপ্ত ছুরি দিয়ে তার উরুতে ছ্যাঁকা দেওয়া হয়। সেনাদের অত্যাচারের মুখে এক পর্যায়ে তিনি বাংলাদেশে পালিয়ে আসেন।

কন্যার ওপর সেনাদের নির্মম পাশবিকতা প্রত্যক্ষ করা মোহাম্মদ কাসিমের জানা নেই তার স্ত্রী ও অন্য সন্তানরা কোথায় আছে। এক সময় রাখাইন রাজ্যে নিজের গাড়ি-বাড়ি সবই ছিল তার। অথচ আজ সব হারানো এক নিঃস্ব শরণার্থী মোহাম্মদ কাসিম। তার ঠিকানা এখন কক্সবাজার জেলার উখিয়ার এক রোহিঙ্গা ক্যাম্পে

মোহাম্মদ কাসিম একা নন। ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর থেকে রোহিঙ্গাদের বিরুদ্ধে শুরু হওয়া নিরাপত্তা ক্লিয়ারেন্স অপারেশনে বাংলাদেশে পালিয়ে এসেছেন চার লক্ষাধিক মানুষ। তাদের প্রত্যেকেরই রয়েছে দুর্বিষহ যন্ত্রণার আলাদা আলাদা গল্প। বর্মী সেনাবাহিনী ও তাদের দোসর মগ সন্ত্রাসীদের খুন, ধর্ষণ, অগ্নিসংযোগের বহু প্রত্যক্ষদর্শীর দেখা মিলবে সব হারিয়ে দেশান্তরী হওয়া এই শরণার্থীদের মধ্যে।

রাখাইনে বাবার সামনে রোহিঙ্গা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর অনুসন্ধানে উঠে এসেছে, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা নারীদের একটা বড় অংশ বর্মী সেনাবাহিনীর হাতে ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর কাউকে হত্যা করা হয়েছে। কাউকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখেছে সেনারা। শেষ পর্যন্ত যারা বাংলাদেশে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন তারাও লোকলজ্জার ভয়ে চিকিৎসা সেবা নিতে পারছেন না বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসকরা।

উখিয়ায় হাজেরা বেগম (ছদ্মনাম) নামের একজন রোহিঙ্গা নারী বলেন, ‘নির্যাতনের পর আমার মতো অনেক নারীই চিকিৎসা নিতে চেয়েছে। বিশেষ করে যাতে করে গর্ভধারণের ঝুঁকিমুক্ত থাকা যায় সেজন্য ওষুধ পর্যন্ত চেয়েছে। কিন্তু পাইনি। আমি নির্যাতনের পরও প্রাণে বেঁচে গিয়েছি। কিন্তু অনেক মেয়ে আছে যাদের ধর্ষণের পর হত্যা করা হয়েছে।’

২৫ আগস্টের পর যত রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছেন তার একটা বড় অংশ নারী এবং শিশু। পুরুষদের বড় অংশই সেনাদের হাতে খুন হয়েছেন বলে জানান তারা। এই নারীরা বলছেন, পুরুষরা যেমন হত্যাকাণ্ডের শিকার হয়েছে তেমনি নারীরা শিকার হয়েছে যৌন সন্ত্রাসের। সূত্র: বিবিসি, এনডিটিভি।

/এমপি/
সম্পর্কিত
‘২০১৭ সালে প্রায় আট লাখ ১৫ হাজার রোহিঙ্গা মিয়ানমার বাহিনীর টার্গেট হয়েছিল’
গণহত্যার উদ্দেশ্য ছিল, আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমার
রোহিঙ্গা গণহত্যার বিচারে আন্তর্জাতিক আদালতে রায় পড়া শুরু
সর্বশেষ খবর
লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কে?
লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কে?
‘২০১৭ সালে প্রায় আট লাখ ১৫ হাজার রোহিঙ্গা মিয়ানমার বাহিনীর টার্গেট হয়েছিল’
‘২০১৭ সালে প্রায় আট লাখ ১৫ হাজার রোহিঙ্গা মিয়ানমার বাহিনীর টার্গেট হয়েছিল’
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
পদ্মা সেতু হয়ে আরেক জেলা থেকে ঢাকার বাস চলাচল বন্ধ
পদ্মা সেতু হয়ে আরেক জেলা থেকে ঢাকার বাস চলাচল বন্ধ