লিবিয়া উপকূলে নৌকাডুবি, অর্ধশতাধিক অভিবাসী নিহতের আশঙ্কা

বিদেশ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০১৭, ১৩:১৮আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৩:১৮
image

লিবিয়া উপকূলে একটি অভিবাসী নৌকা ডুবে যাওয়ায় অন্তত ৫০ জন নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হয়েছেন ৩৫ জন। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

লিবিয়া উপকূলে নৌকাডুবি, অর্ধশতাধিক অভিবাসী নিহতের আশঙ্কা

প্রতিবেদনে বলা হয়, নৌকাটি তেল শেষ হয়ে যাওয়ায় ডুবে গেছে। ধারণা করা হচ্ছে নৌকাটিতে ১০০ জনেরও বেশি মাসুষ ছিলো। লিবিয়ার সাবারাহ শহর থেকে শুক্রবার রওনা দেয় তারা।

বুধবার সকালের দিকে জুয়ারা শহরের কাছাকাছি এসে নৌকা ডুবে যায়। এখন পর্যন্ত ৮ জনের মরদেহ পাওয়া গেছে। জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে ৩৫ জনকে।

লিবিয়ার নৌবাহিনীর এক মুখপাত্র বলেছেন, তারা সবাই সাহারা-আফ্রিকা থেকে আগত। 

এই পথ দিয়ে অনেক অভিবাসী ইউরোপে যাওয়ার চেষ্টা করে। জাতিসংঘের মতে, চলতি বছরই এক লাখেরও বেশি অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে। এর মধ্যে ২ হাজার ৪০০ জন প্রাণ হারিয়েছেন। লিবিয়ার কোস্টগার্ডের কাছে আটক অভিবাসীরা ত্রিপোলিতে শরণার্থী আটক কেন্দ্রে থাকেন। 

/এমএইচ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম