রোহিঙ্গাদের ত্রাণবহরে পেট্রোল বোমা, নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

বিদেশ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ২০:২০

রোহিঙ্গাদের ত্রাণবহরে পেট্রোল বোমা, নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক রেড ক্রসের ত্রাণ সরবরাহ ঠেকাতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বুধবার রাতে রাখাইনের রাজধানী সিটওয়ে’তে বিভিন্ন ত্রাণসামগ্রী নৌকায় তোলার সময় উগ্রপন্থী বৌদ্ধরা সেখানে হামলা চালায়। লাঠি ও রড হাতে কয়েকশ বিক্ষোভকারী ত্রাণকর্মীদের বাধা দেয়। এ ঘটনায় আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে বার্মিজ কর্তৃপক্ষ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের ঘোষণা দিলো।

বার্মিজ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সেনা অভিযানে ক্ষতিগ্রস্তদের জন্য সিটওয়ে থেকে মংডু’তে এসব ত্রাণসামগ্রী নিয়ে যাওয়া হচ্ছিল।

পুলিশ জানিয়েছে, বুধবার রাতে নয়জনকে গ্রেফতার করা হয়েছে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির ত্রাণবহরে হামলায় অংশ নেওয়ার ঘটনায় নয়জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। দণ্ডবিধির ছয়টি পৃথক ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এসবের মধ্যে বেআইনিভাবে জড়ো হওয়া এবং অপকর্ম সংঘটনের মতো অভিযোগ রয়েছে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম