প্রশান্ত মহাসাগরে বোমা ফাটিয়ে ‘ইতিহাস সৃষ্টি’র ঘোষণা উ. কোরিয়ার

বিদেশ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৪৫

প্রশান্ত মহাসাগরে বোমা ফাটিয়ে ‘ইতিহাস সৃষ্টি’র ঘোষণা উ. কোরিয়ার ট্রাম্পের ধ্বংস করার হুমকির পরিপ্রক্ষিতে যুক্তরাষ্ট্রকে জব্দ করতে এবার প্রশান্ত মহাসাগরে হাইড্রোজেন বোমা ফাটানোর ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এবার তাদের পদক্ষেপ ইতিহাসে লেখা থাকবে।

চলতি মাসে হাইড্রোজেন বোমা পরীক্ষা করে এক প্রকার গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছেন কিম জং-উন। জাতিসংঘসহ বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোকে পরোয়া না করে পর পর দুইবার জাপানের ওপর দিয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তারা। এরপরই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জাতিসংঘে দেওয়া প্রথম ভাষণে কিমকে 'শেষ হুঁশিয়ারি' দেন ডোনাল্ড ট্রাম্প।

উত্তর কোরিয়াকে গুঁড়িয়ে দেওয়া হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে তাতে দমে যায়নি উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রি অং-হো জানিয়েছেন, ভবিষ্যতে প্রশান্ত মহাসাগরে আরও শক্তিশালী হাইড্রোজেন বোমা পরীক্ষা করা হবে।

বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, উত্তর কোরিয়া’র ষষ্ঠ পরমাণু বিস্ফোরণের মাত্রা গত পরীক্ষার চেয়ে ৯ দশমিক ৮ গুণ বেশি। উত্তর কোরিয়ার ভূখণ্ড থেকে প্রবল কম্পন ছড়িয়ে পড়তেই শঙ্কিত হয় দক্ষিণ কোরিয়া, জাপানসহ প্রাচ্যের বিভিন্ন দেশ।

জাপান সরকারের দাবি, সাম্প্রতিক সময়ে সব থেকে বড় পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছে উত্তর কোরিয়া সরকার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, উত্তর কোরিয়ার ১০ কিলোমিটার এলাকাজুড়ে ৫ দশমিক ৬ মাত্রার মাঝারি আকারের কম্পন সৃষ্টি হয়েছে। এই কম্পন ভূমিকম্প নাকি কোনও পারমাণবিক বিস্ফোরণের কারণে সৃষ্ট তা এখনও জানা যায়নি।

কিছুদিন আগেই জাপানের ওপর দিয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল উত্তর কোরিয়া। এর আসল লক্ষ্য ছিল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন এলাকা গুয়াম। এরপরই উত্তর কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দেন ডোনাল্ড ট্রাম্প। গুয়ামে রীতিমতো সেনাবাহিনীও প্রস্তুত রেখেছে যুক্তরাষ্ট্র।

/এমপি/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম