পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে বাংলাদেশ

বিদেশ ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০১৭, ১২:৫৩আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ১২:৫৩
image

পারমাণবিক যুদ্ধ এড়াতে  পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে সই করলো বাংলাদেশ। বুধবার সকালে নিউইয়র্কে বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। পারমাণবিক যুদ্ধ এড়াতে প্রায় ৭০ বছরের প্রচেষ্টার পর প্রথমবারের মতো বৈশ্বিক ওই চুক্তিতে একমত হয়েছে জাতিসংঘের ১৯২টি সদস্যদেশের দুই-তৃতীয়াংশ দেশ।

পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে বাংলাদেশ নিউইয়র্কে জাতিসংঘের ৭২তম অধিবেশনের সাইডলাইনে এই চুক্তি সই হয়। কয়েক মাস আলোচনার পর চলতি বছরের জুলাইয়ে অধিকাংশ দেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে রাজি হয়। তবে এ চুক্তি বয়কট করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ কয়েকটি পারমাণবিক শক্তিধর দেশ।

এদিন চুক্তিটির পক্ষেপড়ে ১২২ ভোট। একটি ভোট পড়ে বিপক্ষে। আর ভোটদানে বিরত ছিল সিঙ্গাপুর। ভোটে তবে অংশগ্রহণকারীদের মধ্যে বিশ্বের ৯টি পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ দেশের কোনোটিই ছিল না।

এর আগে যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সদর দফতরে পারমাণবিক অস্ত্র নির্মূল বিষয়ক সভায় অংশ নিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। মঙ্গলবার নিউ ইয়র্কে ‘পারমাণবিক অস্ত্রের সম্পূর্ণ নির্মূলের জন্য পালিত আন্তর্জাতিক দিবস’-এর স্মরণ ও প্রচারের লক্ষ্যে গৃহীত জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের এ প্লেনারি সভা অনুষ্ঠিত হয়।

সূত্র: সাউথ এশিয়ান মনিটর 

/এমএইচ/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম