এরদোয়ানকে হত্যাচেষ্টার দায়ে ৩৪ জনের যাবজ্জীবন

বিদেশ ডেস্ক
০৪ অক্টোবর ২০১৭, ২১:২৩আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ২১:৩১

এরদোয়ানকে হত্যাচেষ্টার দায়ে ৩৪ জনের যাবজ্জীবন তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানের সময় দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে হত্যাচেষ্টার ঘটনায় ৪৩ দোষী সাব্যস্ত করেছে আদালত। এদের মধ্যে ৩৪ জনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। এদের মধ্যে সেনাবাহিনীর একজন লেফট্যান্ট কর্নেলও রয়েছেন। বুধবার দেশটির একটি আদালত এ রায় ঘোষণা করে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

এ মামলায় উল্লিখিত সন্দেহভাজনদের মধ্যে ৩৭ জনই সাবেক সেনাসদস্য। তাদের সবার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন, রাষ্ট্রের  বিরুদ্ধে অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়। ২০১৬ সালের  ১৫ জুনের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সময় নির্বাচিত প্রেসিডেন্টকে হত্যাচেষ্টার দায়েও তাদের অভিযুক্ত করা হয়। বলা হয়, ওই সময়ে যে হোটেলে এরদোয়ান অবস্থান করছিলেন সেখানে হামলার সঙ্গে তাদের যোগসাজশ রয়েছে। গত ফেব্রুয়ারি থেকে এ বিচার প্রক্রিয়া চলছিল। সর্বশেষ  বুধবার রায় ঘোষণা করলো আদালত।

ওই ব্যর্থ অভ্যুত্থানের জন্য যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা তুরস্কের ভিন্নমতাবলম্বী নেতা ফেতুল্লাহ গুলেন’কে  দায়ী করে আসছে আঙ্কারা। অভ্যুত্থানচেষ্টার ঘটনায় গত মাসের শেষদিকে ১১৭ সেনাসদস্যকে গ্রেফতারের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। অভিযুক্তদের মধ্যে কয়েকজন সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিল। অভিযুক্তরা ফেতুল্লাহ গুলেনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতো বলে প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম