এসিড বিক্রি নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে যুক্তরাজ্য

অদিতি খান্না, যুক্তরাজ্য
০৪ অক্টোবর ২০১৭, ২৩:৩১আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ২৩:৩৮

আম্বার রুড এসিড বিক্রির রাশ টেনে ধরতে আরও কঠোর হচ্ছে যুক্তরাজ্য। এ লক্ষ্যে সিরিজ পদক্ষেপ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সাম্প্রতিক মাসগুলোতে এসিড হামলা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৮ বছরের কম বয়সীদের কাছে এসিড বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। চলতি সপ্তাহে ম্যানচেস্টারে দলীয় সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আম্বার রুড।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সালফিউরিক এসিড বিক্রির পরিমাণ একেবারে সীমিত করে দেওয়া হবে। এর পাশাপাশি এ ধরনের অপরাধের ব্যাপারে পুলিশকে আরও বাড়তি ক্ষমতা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

এসিড বিক্রিতে সরকারের পরিকল্পনার একটা সম্ভাব্য রূপরেখারও ইঙ্গিত করেন আম্বার রুড। এ সময় তিনি ছুরি বহনে নিষেধাজ্ঞার কথা উল্লেখ করেন। ওই নিষেধাজ্ঞা অমান্য করলে চার বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

আম্বার রুড বলেন, এসিড হামলা নিঃসন্দেহে একটা ঘৃণিত কাজ। আপনারা সবাই ক্ষতিগ্রস্তদের ছবি দেখেছেন, তাদের কখনো পুরোপুরি আরোগ্য হয় না। এর সীমাহীন যন্ত্রণা ঘটনার শিকার ব্যক্তির জীবনকে ধ্বংস করে দেয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে, জনসাধারণের কাছে ব্যাপকভাবে স্যালফিউরিক এসিডের বিক্রি সীমিত করে দেওয়া।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে। তবে বিক্রেতারা যদি এটা দেখাতে পারেন যে, এসিড বিক্রিতে তারা সব যুক্তিসঙ্গত সতর্কতা গ্রহণ করেছে তাহলে তারা নিস্তার পাবেন। এই নিষেধাজ্ঞা কার্যকর হলে ১৮ বছরের কম বয়সীদের হাতে অ্যাসিড পৌঁছানো বা বহন করা কঠিন হয়ে পড়বে।

সরকারি হিসাবে, ২০১২ সালের পর থেকে ইংল্যান্ডে এসিড এবং এসিড জাতীয় হামলা দ্বিগুণ হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে এসিড হামলা নাটকীয়ভাবে বেড়েছে। স্কটল্যান্ড ইয়ার্ডের হিসাবে, ২০১৫ সালে লন্ডনে ২৬১টি এসিড হামলার ঘটনা ঘটেছে। গতবছর এটা বেড়ে ৪৫৮-তে দাঁড়িয়েছে। চলতি বছর এ পর্যন্ত ১২৪টি এসিড হামলার রেকর্ড নথিভুক্ত করেছে পুলিশ।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম