আইএসের হামলার পরিকল্পনা নস্যাৎ করার দাবি সৌদি আরবের

বিদেশ ডেস্ক
০৬ অক্টোবর ২০১৭, ১০:০০আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ১০:২৫
image

রিয়াদে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর একটি সেল ভেঙে ফেলা হয়েছে বলে দাবি করেছে সৌদি আরব। তাদের দাবি, সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার পরিকল্পনা ছিলো আইএসের ওই চক্রের। অভিযানে বেশি কিছু অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

আইএসের হামলার পরিকল্পনা নস্যাৎ করার দাবি সৌদি আরবের

প্রতিবেদনে বলা হয়, বুধবার দেশটির তিনটি পৃথক জায়গায় অভিযান চালায় সরকারি বাহিনী। অভিযানে দুই জঙ্গি নিহত হয়, আটক করা হয় পাঁচজনকে। প্রেসিডেন্ট অব স্টেট সিকিউরিটি কার্যালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে এই দাবি করা হয়েছে।
এর আগে সৌদি আরবে শিয়া মুসলিমদের উপর হামলা চালিয়েছে জঙ্গিরা। আইএস বরাবরই পশ্চিমাঘেষা সৌদি সরকারের সমালোচনা করে আসছে।

বৃহস্পতিবারের বিবৃতিতে বলা হয়, একজন আত্মঘাতী হামলারকারী রিয়াদের আল রিমাল জেলায় বোমার বিস্ফোরণ ঘটায়। এর আগেই ওই বাড়ি ঘিরে ফেলেছিলো নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এছাড়া পশ্চিমাঞ্চলে আল-নামার জেলায়ও আরেকটি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেই অভিযানে এক জঙ্গি নিহত হয়।

আল ঘানামিয়া শহরে একটি ঘোড়াশালে তৃতীয় অভিযান চালানো হয়। এখানে আইএসের আঞ্চলিক সদর দফতর স্থাপন করা হয়েছিলো বলে দাবি সৌদি আরবের।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক