‘সেনা উপস্থিতি ছাড়াই সিরিয়ার ইদলিবে অভিযান চালাবে তুরস্ক’

বিদেশ ডেস্ক
০৭ অক্টোবর ২০১৭, ১৯:১৩আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ১৯:১৭

রজব তাইয়্যেব এরদোয়ান কোনও ধরনের সেনা উপস্থিতি ছাড়াই সিরিয়ার ইদলিব প্রদেশে অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তিনি বলেছেন, সিরিয়া সীমান্তকে সন্ত্রাসীদের জন্য করিডোর হতে দেওয়া হবে না। ইদলিবে একটি অভিযান শুরু হয়েছে। তবে এর সঙ্গে তুর্কি সেনারা যুক্ত নেই। তুরস্ক সমর্থিত ফ্রি সিরিয়ান আর্মি এ অভিযান পরিচালনা করছে। শনিবার এজিয়ান প্রদেশে নিজ দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি’র পরামর্শ এবং মূল্যায়ন সভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘ইদলিবের এই অভিযান অব্যাহত থাকবে। কারণ ইদলিবের ভাইদের প্রতি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। তাদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ব্যাপারে তুরস্কের প্রতি রাশিয়ার সমর্থন রয়েছে। এই অভিযানে তারা আকাশপথে আমাদের সহযোগিতা করবে। তুর্কি সেনারা আমাদের সীমান্ত থেকেই পুরো অভিযানের তত্ত্বাবধান করবেন।’ এর আগে শনিবার সিরিয়া সীমান্তে সেনা উপস্থিতি বৃদ্ধি করে তুরস্ক।

এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বরে সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অভিযান চালায় আঙ্কারা। ওই সময় তুরস্কের ট্যাংক ও সাঁজোয়া বহর প্রবেশের পর তুর্কি সীমান্তের নিয়ন্ত্রণ হারায় আইএস। কুর্দিপন্থী বিদ্রোহী ও আইএস দমনের লক্ষ্যে ওই অভিযান শুরু করে আঙ্কারা। এর অংশ হিসেবে ৩ সেপ্টেম্বর তুরস্কের কিলিস প্রদেশ থেকে সিরিয়ায় প্রবেশ করে তুরস্কের সামরিক বহর। তুর্কি সেনারা প্রবেশের পরই সেখান থেকে পালাতে শুরু করে আইএস সদস্যরা। এরপর ৪ সেপ্টেম্বর রবিবার সীমান্ত থেকে আইএসের মূলোৎপাটনের ঘোষণা দেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।

১৯৮০ সাল থেকে তুরস্কের ভূখণ্ডে একটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে লড়াই চালিয়ে আসছে কুর্দিপন্থী বিদ্রোহীরা। যুক্তরাষ্ট্র-সমর্থিত এ কুর্দি বিদ্রোহীদের সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে আঙ্কারা। তাদেরকে তুরস্কের অখণ্ডতার প্রতি হুমকি হিসেবে বিবেচনা করা হয়। সম্প্রতি ইরাকি কুর্দিস্তানে স্বাধীনতা ইস্যুতে গণভোট আয়োজনের তীব্র সমালোচনা করে আঙ্কারা। ওই গণভোটকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের তৎপরতার ফলাফল বলে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।

মধ্যপ্রাচ্যের আরেক প্রভাবশালী দেশ ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইরাকি কুর্দিস্তানের স্বাধীনতার দাবির পেছনে মূলত দায়ী ‘বিদেশি বিচ্ছিন্নতাবাদী পরিকল্পনা’।

উদ্ভূত পরিস্থিতিতে কুর্দি বিদ্রোহী ও আইএসের মতো গোষ্ঠীগুলোকে নিবৃত্ত করা এবং সিরিয়ায় নিজেদের অবস্থান সংহত করতেই আঙ্কারা এ অভিযানের সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। সূত্র: রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম