যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ন্যাটে

বিদেশ ডেস্ক
০৭ অক্টোবর ২০১৭, ২২:৫০আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ২৩:২৩

যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ন্যাটে মধ্য আমেরিকার তিন দেশে আঘাত হানার পর মিসিসিপি নদী সংলগ্ন যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ন্যাটে। উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের আলাবামা, লুজিয়ানা ও মিসিসিপি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ফ্লোরিডাতেও কিছু এলাকায় জরুরি অবস্থা বলবৎ থাকবে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

এর আগে ন্যাটের তাণ্ডবে মধ্য আমেরিকার তিন দেশে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নিকারাগুয়ায় ১৩ জন, কোস্টারিকায় আটজন, হন্ডুরাসে তিনজন এবং এল সালভেদরের একজন রয়েছেন। এখনও নিখোঁজ রয়েছে অন্তত ২০ জন। স্থানীয় সময় শনিবার রাতে ঝড়টি যুক্তরাষ্ট্র অতিক্রমের আশঙ্কা করা হচ্ছে। এসব রাজ্যের নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

ব্যাপক ঝড়ো বাতাস থাকলেও ঘূর্ণিঝড় ন্যাটে গত মাসে আঘাত হানা মারিয়া ও ইরমা’র মতো ততটা শক্তিশালী নয়। এখন পর্যন্ত ন্যাটের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ মাইল। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপদ্রুত এলাকায় অতিবৃষ্টিতে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম