যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় ঘূর্ণিঝড় ন্যাটের আঘাত, মধ্য আমেরিকায় নিহত ২৫

বিদেশ ডেস্ক
০৮ অক্টোবর ২০১৭, ০৯:২৪আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ০৯:২৮
image

মধ্য আমেরিকার তিন দেশে তাণ্ডবের পর যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স সংলগ্ন মিসিসিপি নদীর বুকে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ন্যাটে। মার্কিন জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্রকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মধ্য আমেরিকায় এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিহত হয়েছেন ২৫ জন।

ঘূর্ণিঝড় ন্যাটে এখন লুইজিয়ানা অঙ্গরাজ্যে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৩৭ কিলোমিটার বেগে মিসিসিপি নদীর বুকে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি এখন উত্তরের দিকে এগিয়ে যাচ্ছে। মিসিসিপি উপকূলে দ্বিতীয়বারের মতো এটি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের আলাবামা, লুইজিয়ানা, মিসিসিপি ও ফ্লোরিডার একাংশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লুইজিয়ানার জন্য জরুরি প্রমানবিক সহায়তার প্রস্তুতি রাখতে বলেছেন। এসব অঙ্গরাজ্যের নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় শনিবার রাতে ঝড়টি যুক্তরাষ্ট্র অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘূর্ণিঝড় ন্যাটে

এর আগে ন্যাটের তাণ্ডবে মধ্য আমেরিকার তিন দেশে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নিকারাগুয়ায় ১৩ জন, কোস্টারিকায় আটজন, হন্ডুরাসে তিনজন এবং এল সালভেদরের একজন রয়েছেন। এখনও নিখোঁজ রয়েছে অন্তত ২০ জন।

ব্যাপক ঝড়ো বাতাস থাকলেও ঘূর্ণিঝড় ন্যাটে গত মাসে আঘাত হানা মারিয়া ও ইরমা’র মতো ততটা শক্তিশালী নয়। এখন পর্যন্ত ন্যাটের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপদ্রুত এলাকায় অতিবৃষ্টিতে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই ঝড়ের কারণে ভূমিধসের আশঙ্কাও রয়েছে।

/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম