সিরিয়ার পুলিশ সদর দফতরে আত্মঘাতী হামলা

বিদেশ ডেস্ক
১১ অক্টোবর ২০১৭, ১৯:৫২আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ২০:০৫

ফাইল ছবি সিরিয়ার রাজধানী দামেস্কে দেশটির পুলিশ সদর দফতরে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। বুধবার পুলিশ কমান্ড সেন্টারে দুই হামলাকারী বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দেয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের বিস্তারিত জানা যায়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, বিস্ফোরণের আগে দুই আত্মঘাতী হামলাকারী পুলিশ সদর দফতরের নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।

এখনও পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। চলতি মাসে দামেস্কে এটি এ ধরনের দ্বিতীয় হামলা। এর আগে গত ২ অক্টোবর দামেস্কের আল-মিদান এলাকায় পুলিশের একটি থানায় আত্মঘাতী হামলা চালানো হয়। এতে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ১৬ জন নিহত হন। সেখানে চার আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটালে এ হতাহতের এ ঘটনা ঘটে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম