রোহিঙ্গাদের জন্য মধ্যপ্রাচ্যের তিন দেশের ত্রাণ

বিদেশ ডেস্ক
১২ অক্টোবর ২০১৭, ১৭:২০আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৭:৩৩
image

মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নিধন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য নতুন করে মানবিক সহায়তা পাঠিয়েছে মধ্যপ্রাচ্যের তিনটি দেশ। দেশগুলো হলো কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ইরান। ত্রাণ পাঠানোর ক্ষেত্রে আমিরাতের সঙ্গে সমন্বয় করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।




কাতারের চ্যারিটি গোষ্ঠীর ত্রাণ তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষের কাছে বৃহস্পতিবার (১২ অক্টোবর) কাতারভিত্তিক চ্যারিটি গোষ্ঠীর পক্ষ থেকে ত্রাণ সরবরাহ করা হয়েছে। ত্রাণ সরবরাহের ছবিও প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

ইউএনএইচসিআর এর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাতও।

সংযুক্ত আরব আমিরাতের ত্রাণ

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ১১ অক্টোবর বুধবার দুবাইয়ের বিমানবন্দরে একটি বিমানে ত্রাণগুলো ভরতি করেছেন ত্রাণকর্মীরা।  

ইরানের ত্রাণ
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি (আইআরসিএস) এর প্রেসিডেন্ট আলি আসগর পেইভান্দি জানান, তৃতীয়বারের মতো দেশটি নিপীড়িত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছে। আইআরসিএস এর সদস্যরাই কার্গো বিমানে ত্রাণগুলো উঠিয়ে দেয়। আলি আসগর জানান, ৩০ টন ওজনের ওই ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে খাবার ও চিকিৎসা সরঞ্জামাদি। তিনি আরও জানান, শরণার্থী পরিস্থিতি মোকাবিলায় এ পর্যন্ত ১০০ টন ওজনের ত্রাণ পাঠিয়েছে ইরান।  

/এফইউ/

/এফইউ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি