ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪

বিদেশ ডেস্ক
১৩ অক্টোবর ২০১৭, ১৭:১৪আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ১৭:২৩

ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ৩৯ জন। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ভিয়েতনাম নিউজ এজেন্সি’র একজন সাংবাদিকও রয়েছেন। বন্যা পরিস্থিতি নিয়ে সরেজমিন প্রতিবেদন তৈরির সময় স্রোতের তোড়ে নদীর ওপর থাকা সেতু ভেঙে পড়লে তিনি পানিতে ভেসে যান। নিখোঁজদের উদ্ধারে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। দুর্যোগ প্রতিরোধ সংস্থার বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪

৯ অক্টোবর থেকে শুরু হওয়া ব্যাপক বৃষ্টিপাতের কারণে এ বন্যা ও ভূমিধস দেখা দেয়। দুর্যোগ প্রতিরোধ সংস্থা জানিয়েছেন, এবারের বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ এরইমধ্যে গত কয়েক বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে।

চারদিনের বন্যা ও ভূমিধসে ৩১৭টি ঘরবাড়ি পুরোপুরি বিনষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৪ হাজারেরও বেশি ঘরাবিড়। দুটি বাঁধ বিধ্বস্ত এবং প্রায় ২২ হাজার হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে। প্রায় ১ হাজার ২০০ গবাদি পশু, দেড় লক্ষাধিক গবাদিপশু মারা গেছে বা ভেসে গেছে। বহু রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে।

এর আগে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে, ভারী বর্ষণ শুরুর পর কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। দুর্গত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী ত্রিন ডিন ডাং।

ভৌগোলিক অবস্থানের কারণে ভিয়েতনাম এমনিতেই দুর্যোগপ্রবণ দেশ। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে প্রায় তীব্র ঝড়-বৃষ্টি দেখা যায়। তবে এবারের ভারী বর্ষণ সাম্প্রতিককালের সব রেকর্ড অতিক্রম করেছে।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম