মিসরে জরুরি অবস্থার মেয়াদ বাড়লো আরও তিন মাস

বিদেশ ডেস্ক
১৩ অক্টোবর ২০১৭, ১৮:৫৪আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ১৯:০০

জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি জরুরি অবস্থার মেয়াদ আরও তিন মাস বাড়ানোর ঘোষণা দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি। বৃহস্পতিবার জারি করা এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে জরুরি অবস্থার মেয়াদ শুক্রবার থেকে নতুন করে আরও তিন মাসের জন্য বাড়ানো হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

জরুরি অবস্থা চলাকালে নিরাপত্তা বাহিনী কোনও ধরনের পরোয়ানা ছাড়াই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করতে পারবে। প্রয়োজনীয় কাগজপত্র দেখানো ছাড়াই ঘরবাড়িতে তল্লাশি চালানোর সুযোগ পাবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এছাড়া এর ফলে সংবাদমাধ্যমের ওপরও অবাধ নিয়ন্ত্রণ আরোপের সুযোগ পাবে কর্তৃপক্ষ।

জরুরি অবস্থা জারির ঘোষণার আগেই দেশজুড়ে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন জেনারেল সিসি।

মিসরের আইনে জরুরি অবস্থা কার্যকর করতে হলে পার্লামেন্টের অনুমোদন নিতে হয়। তবে পার্লামেন্টে জেনারেল সিসি’র সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

এর আগে চলতি বছরের এপ্রিলে দেশটিতে প্রথম দফা জরুরি অবস্থা জারি করা হয়। কপটিক খ্রিস্টানদের দুই গির্জায় বোমা হামলায় ৪৫ জন নিহতের পর প্রথম দফা জরুরি অবস্থা জারি করা হয়। এরপর দ্বিতীয় দফায় গত জুলাইয়ে এবং তৃতীয় দফায় ১২ অক্টোবর তিন মাস করে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম