পরমাণু চুক্তি বাতিলের ‘বাস্তব সম্ভাবনা’ রয়েছে: ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৭ অক্টোবর ২০১৭, ১৫:০০আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ১৫:০০
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ‘বাস্তব সম্ভাবনা’ রয়েছে। সোমবার সাংবাদিকদের কাছে ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেন।

পরমাণু চুক্তি বাতিলের ‘বাস্তব সম্ভাবনা’ রয়েছে: ট্রাম্প

মার্কিন মন্ত্রিসভার সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প বলেন, “আমি যা করি সে সম্পর্কে শক্তভাবে বিশ্বাস করি। আমি সুবিধা দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছি।” তিনি আরও বলেন, “এটা হতে পারে সামগ্রিকভাবে পরমাণু সমঝোতা বাতিল এবং এর বাস্তব সম্ভাবনা রয়েছে; কেউ কেউ বলছেন, বৃহত্তর সম্ভাবনা রয়েছে।”

সমঝোতার শর্ত অনুযায়ী প্রতি ৯০ দিন পর প্রেসিডেন্ট ট্রাম্পকে নিশ্চিত করতে হয় যে, ইরান এ সমঝোতা মেনে চলছে। যদি তিনি বলেন, তেহরান সমঝোতা মানছে না তাহলে মার্কিন কংগ্রেস এ সমঝোতা বাতিল করতে বাধ্য। ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প সমঝোতা নিয়ে নেতিবাচক অবস্থান নিলেও তিনি এরইমধ্যে দুইবার ইরান সমঝোতা মানছে বলে স্বীকৃতি দিয়েছেন।

গত শুক্রবার হোয়াইট হাউজ থেকে দেয়া এক বক্তৃতায় ট্রাম্প বলেছেন, তিনি আর ইরানের পরমাণু সমঝোতা মানার স্বীকৃতি দেবেন না। তিনি এও বলেছেন, যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে পরমাণু সমঝোতা বাতিল করবে।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম