চীনে কমিউনিস্ট পার্টির বৈঠক শুরু

বিদেশ ডেস্ক
১৮ অক্টোবর ২০১৭, ০৯:০০আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১১:২০
image

চীনের কঠোর নিরাপত্তার মাঝে শুরু হয়েছে দেশটির প্রধান রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টির কংগ্রেস। দলটির নেতা ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এই বৈঠকে দুই হাজারেরও বেশি সদস্যের উদ্দেশ্যে কথা বলবেন। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

চীনে কমিউনিস্ট পার্টির বৈঠক শুরু

প্রতিবেদনে বলা হয়, এটাই চীনের সবচেয়ে বড় রাজনৈতিক অনুষ্ঠান। রুদ্ধদ্বার এই বৈঠকটি পাঁচবছরে একবার অনুষ্ঠিত হয়। পরবর্তী মেয়াদের জন্য চীনের নীতিনির্ধারকরা একত্রে মিলিত হন।

ধারণা করা হচ্ছে ২০১২ সাল থেকে দলটির নেতৃত্বে থাকা শি জিনপিং তার পদেই বহাল থাকবেন। সামনের সপ্তাহে শেষ হবে এই বৈঠক।

এ সম্মেলনে বেশ গোপনীয়তার সাথে সমগ্র দেশ থেকে আসা প্রতিনিধিরা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কামিটির জন্য ২০০ সদস্য নির্বাচিত করবেন। এছাড়া কমিউনিস্ট পার্টির  কেন্দ্রীয় কমিটি ২৪ সদস্য বিশিষ্ট পলিট ব্যুরো নির্বাচিত করবে। এরপর  সে পলিটব্যুরো  থেকে সাত সদস্য বিশিষ্ট স্ট্যান্ডিং কমিটি করবে কেন্দ্রীয় কমিটি। চীনের রাষ্ট্র ক্ষমতা পরিচালনার জন্য এ স্ট্যান্ডিং কমিটি হচ্ছে সর্বসময় ক্ষমতার অধিকারী। 

কমিউনিস্ট পার্টি অব চায়না (সিপিসি) গঠিত হয় ১৯২১ সালে। সামনেই তারা দলটি ১০০ বছর পূর্তি উপযাপন করবে। ১৯৭৮ সালে সংস্কার এবং উন্মুক্তকরণ নীতি গ্রহণের পর চীন ৭০ কোটি মানুষ দারিদ্রতা থেকে মুক্তিলাভ করেছে। ২০২০ সালের মধ্যে সমগ্র দেশ দারিদ্রমুক্ত করাই এখন দলটির লক্ষ্য।

/এমএইচ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি