আফগানিস্তানের পাকিস্তান সীমান্তে ২৪ ঘণ্টায় তিনবার ড্রোন হামলা, নিহত ৩১

বিদেশ ডেস্ক
১৮ অক্টোবর ২০১৭, ১৪:২১আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৫:১১
image

আফগানিস্তানের পাক-আফগান সীমান্তের কাছাকাছি এলাকায় মার্কিন নেতৃত্বাধীন জোটের ড্রোন হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। গত ২৪ ঘণ্টার মধ্যে তিনবার ড্রোন হামলা চালানো হয়। বুধবার দক্ষিণ এশীয় সংবাদমাধ্যম সাউথ এশিয়ান মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

আফগানিস্তানের পাকিস্তান সীমান্তে ২৪ ঘণ্টায় তিনবার ড্রোন হামলা, নিহত ৩১

প্রতিবেদনে বলা হয়,পাক-আফগান সীমান্তের পাকতিয়া প্রদেশের গুজদারি এলাকায় মঙ্গলবারের এক ড্রোন হামলায় অন্তত ছয়জন নিহত এবং একজন আহত হয়। ওই এলাকায় ড্রোন দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলার পর ওই এলাকার ওপর দিয়ে অনেক ড্রোন উড়ে যেতে দেখা যায়। দিনের প্রথম হামলাটি চালানো হয় পাকতিয়ার খানাচি এলাকায়। সেখানে পাঁচজন নিহত এবং একজন আহত হয়।

জান যায়, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), জামায়াত-উল-আহরার এবং হাক্কানি নেটওয়ার্কের গোপন আস্তানা লক্ষ্য করে মোট ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

ওই এলাকার সরকারি প্রশাসন জানিয়েছে, সোমবার ড্রোন হামলা হয়েছে। তবে পাকিস্তানি এলাকায় কোনো হামলা হয়নি। সোমবার একই এলাকায় ড্রোন হামলায় অন্তত ২০ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। ওই সময় ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে খবর পাওয়া গেছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ সোমবার রাতে টেলিভিশন অনুষ্ঠারন ‘জিও আপাস কি বাত’ এ বলেন, শান্তি-প্রক্রিয়া যখন আবার শুরু হতে যাচ্ছে, তখন আমি মনে করি যুক্তরাষ্ট্রের উচিত সংযত থাকা, সেটা পাকিস্তান বা আফগানিস্তান যেখানেই হোক না কেন।

তিনি বলেন, ‘পাকিস্তানে যেকোনো ধরনের হামলা সুস্পষ্ট লঙ্ঘন। আমরা এটাকে অবশ্যই হামলা হিসেবে নেব। আমরা যুক্তরাষ্ট্রকে পরিষ্কারভাবে বলব, এ ধরনের লঙ্ঘনের প্রতিক্রিয়া হবে।’

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম