উদার নীতিতে ফিরে যাবে সৌদি আরব: যুবরাজ

বিদেশ ডেস্ক
২৫ অক্টোবর ২০১৭, ০৪:০৫আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ১২:৫৭

মোহাম্মদ বিন সালমান (ফাইল ছবি)

বিশ্বের সব দেশের সব ধর্মের মানুষের জন্য সৌদি আরবকে উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, ‘সৌদি আরব ঠিক আগে যেমন ছিল, আবার তেমনই হবে। উদার নীতিতে ফিরে যাবে সৌদি আরব।’ মঙ্গলবার (২৪ অক্টোবর) দেশটির রাজধানী রিয়াদে আয়োজিত এক বিনিয়োগ বিষয়ক সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সম্মেলনে শুরুতে সৌদি আরবের রক্ষণশীল সমাজ ব্যবস্থার সমালোচনা করে যুবরাজ সালমান বলেন, ‘উগ্রপন্থা নিয়ন্ত্রণে আরও অনেক কিছু করার আছে। উগ্র চিন্তা-ভাবনা নিয়ে আমরা জীবনের ৩০ বছর নষ্ট করবো না আর। আমরা সব ধরনের উগ্র চিন্তাকে আজই শেষ করে ফেলব।’

পাঁচশ বিলিয়ন ডলার বিনিয়োগ করে মিশর ও জর্দানের সঙ্গে স্বতন্ত্র অর্থনৈতিক জোন গঠনের ঘোষণাও দিয়েছেন ৩২ বছর বয়সী এ যুবরাজ।

সৌদি আরবের যুবরাজ হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশটিকে তেল নির্ভর অর্থনীতি থেকে বের করে আনতে ‘ভিশন: ২০৩০’ ঘোষণার মাধ্যমে অর্থনৈতিক ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নিয়েছেন তিনি। গত মাসে নারীদের গাড়ি চালানোর ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নিয়েছে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় পরিচালিত এ দেশটি।

রিয়াদে আয়োজিত বিনিয়োগ বিষয়ক এ সম্মেলনটি বৃহস্পতিবার পর্যন্ত চলবে। বিশ্ববাজারে তেলের দাম পড়ে যাওয়ার পর নিজেদের পরিবর্তিত অর্থনীতি ও রাজস্ব ব্যবস্থাকে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সামনে তুলে ধরার জন্য এ উদ্যোগ নিয়েছে দেশটি।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট, আল জাজিরা।  

 

 

 

/এএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম