মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। মঙ্গলবার যৌথ বিবৃতিতে একথা জানান দুই নেতা।
সোমবার এই দুই নেতা হোয়াইট হাউসে বৈঠক করেন। হোয়াইট হাউস জানায়, ‘দুই নেতা রাখাইন প্রদেশে মানবেতর পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।’
ট্রাম্প ও লি মিয়ানমার সরকারকে এই সংকট সমাধানের আহ্বান জানান। তারা ক্ষতিগ্রস্তদের কাছে মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সহিংসতা বন্ধ, শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা ও পুনর্বাসন করা জরুরি।
রাখাইনের এডভাইজরি কমিটির দেওয়া সুপারিশ বাস্তবায়নেরও আহ্বান জানান তারা। যৌথ বিবৃতিতে ট্রাম্প ও লি মিয়ানমারে ত্রাণ সরবরাহ নিয়ে আশিয়ানের পাশে থাকার কথা জানান।








