যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা, নিহত দুই

বিদেশ ডেস্ক
২৫ অক্টোবর ২০১৭, ২০:২৫আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ২০:৪৪

গ্র্যাম্বলিং স্টেট ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। উত্তর লুজিয়ানা’র গ্র্যাম্বলিং স্টেট ইউনিভার্সিটিতে এ হামলা ও হতাহতের ঘটনা ঘটেছে। হামলার পর ওই বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয় ছাত্রাবাসের ওই হামলায় এক শিক্ষার্থী ও তার এক বন্ধু নিহত হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম আর্ল অ্যান্ড্রুস। তার বন্ধুর নাম মনকিয়ারাইয়াস কাল্ডওয়েল। তাদের দুজনেরই বয়স ২৩ বছর। উভয়েই যুক্তরাষ্ট্রের ফার্মভিলের বাসিন্দা। দুটি আবাসিক ভবনের মাঝামাঝি স্থানে তাদের মরদেহের সন্ধান মিলে। তাদের মরদেহ দেখতে পেয়ে এক ছাত্রী পুলিশকে খবর দেয়।

গ্র্যাম্বলিং স্টেট ইউনিভার্সিটি’র একজন মুখপাত্র বলেন, আমরা শিক্ষার্থীদের ছাত্রাবাসে থাকতে বলেছি। অন্য কোনও হুমকির ব্যাপারে আমাদের কাছে কোনও তথ্য নেই।

তিনি বলেন, লিঙ্কন প্যারিসের শেরিফ অফিস এ হত্যাকাণ্ডের তদন্ত করছে। ক্যাম্পাস পুলিশ তাদের তদন্তকাজে সহায়তা করছে। হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিরা এবং তাদের পরিবারের সদস্যদের জন্য আমরা প্রার্থনা করি। আমাদের ক্যাম্পাসে সহিংসতার কোনও স্থান নেই।

বিশ্ববিদ্যালয়ের টুইটার অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, গ্র্যাম্বলিং স্টেট ইউনিভার্সিটিতে স্বাভাবিক কার্যক্রম চালু রয়েছে। আমাদের প্রত্যাশা, শিক্ষার্থীরা তাদের নির্ধারিত ক্লাসে অংশ নেবে।

/এমপি/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম