দুই বছর নয়, বিদেশি কর্মীদের এক বছরের ভিসা দেবে সৌদি আরব

বিদেশ ডেস্ক
২৬ অক্টোবর ২০১৭, ২৩:৫৪আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৯:৩০

দুই বছর নয়, বিদেশি কর্মীদের এক বছরের ভিসা দেবে সৌদি আরব বিদেশি কর্মীদের জন্য ভিসা নীতিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এর আওতায় বিদেশি কর্মীদের ক্ষেত্রে দুই বছরের বদলে এক বছরের ভিসা দেওয়া হবে। বর্তমানে বিদেশি কর্মীদের দুই বছরের ওয়ার্ক পারমিট দিয়ে থাকে দেশটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এটি আর কার্যকর থাকছে না। এরইমধ্যে সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলি আল ঘাফিচ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দেশটির সরকারি সংবাদমাধ্যম সৌদি গেজেট।

সৌদি শ্রম আইনের ১১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নতুন এ নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছেন শ্রম ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলি আল ঘাফিচ। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার সরকার এরইমধ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে।

সৌদি আরবে কর্মরত বিদেশি গৃহকর্মীদের জন্য এ নিয়ম প্রযোজ্য হবে না। দেশটির সরকারি প্রতিষ্ঠানে কর্মরত বিদেশিরাও এ নিয়মের বাইরে থাকবেন।

এর পাশাপাশি, যেসব বিদেশি নারীর সৌদি সন্তান রয়েছে তাদের দেশটিতে চাকরির সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। সৌদি মায়েদের বিদেশি সন্তানের ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য হবে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম