আল-জাজিরা বন্ধ করা হবে না: কাতারি আমির

বিদেশ ডেস্ক
৩০ অক্টোবর ২০১৭, ০৯:১৫আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১৬:০২
image

সৌদি জোটের চাপে আল-জাজিরা বন্ধ করা হবে না বলে জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তিনি বলেন, ‘আমরা কাতারের সার্বভৌমত্বে কোনও হস্তক্ষেপ সহ্য করবো না।’ মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

আল-জাজিরা বন্ধ করা হবে না: কাতারি আমির

প্রতিবেদনে বলা হয়, মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস এ এক ঘণ্টার একটি সাক্ষাতকার দেন কাতারি আমির। তিনি বলেন, আমরা আল-জাজিরা বন্ধ করবো না। কাতার-ইরান সম্পর্ক নিয়ে তিনি বলেন, ইরান তাদের প্রতিবেশী।

গত ৫ জুন সন্ত্রাসবাদের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মিসরসহ কয়েকটি দেশ। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কয়েকটি শর্তও দেয় সৌদি জোট। এর মধ্যে অন্যতম ছিলো ইরানের সঙ্গে সম্পর্ক না রাখা এবং আল-জাজিরার সম্প্রচার বন্ধ করা। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থনের উষ্কানি রয়েছে বলে জানায় তারা।

তবে কাতারি আমির মনে করেন, ‘তারা আমাদের স্বাধীনতা পছন্দ করেন না। আমাদের অঞ্চলে বাকস্বাধীনতা পছন্দ করেন না। এজন্য আমাদের তারা হুমকি মনে করেন।’

তিনি বলেন, ‘আমাদের ইরানের অনেক মতপার্থক্য রয়েছে। যারা নিষেধাজ্ঞা দিয়েছে তাদের চেয়েও বেশি। কিন্তু তারা যখন খাবার, ওষুধ সব বন্ধ করে দিলেঅ তখন ইরানই আমাদের পাশে এসে দাঁড়ায়।’

মধ্যপ্রাচ্যের এই কূটনৈতিক সংকট সমাধানে তিনি আলোচনায় বসতেও রাজি বলে জানান কাতারি আমির।

 

এমএইচ
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম