পরমাণু সমঝোতা রক্ষায় পুতিনের প্রয়াসের প্রশংসা ‍রুহানির

বিদেশ ডেস্ক
০২ নভেম্বর ২০১৭, ০৯:১৭আপডেট : ০২ নভেম্বর ২০১৭, ০৯:২৩
image

পরমাণু সমঝোতা রক্ষার ক্ষেত্রে রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলে মন্তব্য করলেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। তেহরানে বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন। বৃহস্পতিবার ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদন থেকে এসব কথা জানা যায়।

পরমাণু সমঝোতা রক্ষায় পুতিনের প্রয়াসের প্রশংসা ‍রুহানির

প্রতিবেদনে বলা হয়, ইরানের সাম্প্রতিক টানাপড়েন এবং সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তেহরান সফরে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার তিনি তেহরান পৌঁছান।    

বহুপক্ষীয় পরমাণু সমঝোতা রক্ষা করা সম্ভব হলে আঞ্চলিক ও বিশ্ব শান্তি রক্ষার ক্ষেত্রে তা অবদান রাখবে বলে উল্লেখ করেন রুহানি।  তিনি বলেন, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে তেহরান ও মস্কো উল্লেখযোগ্য অবদান রেখেছে। সন্ত্রাসবাদ-বিরোধী চূড়ান্ত লড়াইয়ে দু দেশের মধ্যকার পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বরোপ করেন।    

বৈঠকে পুতিন বলেন, ইরান ও রাশিয়া জ্বালানি, অর্থনীতি, শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি এবং পরিবহন যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতামূলক সুসম্পর্ক রেখে চলেছে। পুতিন জোর দিয়ে বলেন, কোনো একপক্ষ পরমাণু সমঝোতা বানচাল করতে পারবে না।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম