লিবিয়া উপকূল থেকে ৯০০ অভিবাসী উদ্ধার, মিলেছে ৭ মরদেহ

বিদেশ ডেস্ক
০২ নভেম্বর ২০১৭, ০৯:৩৯আপডেট : ০২ নভেম্বর ২০১৭, ১০:১৪
image

লিবিয়া উপকূল থেকে সাতজন অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে ইতালির কোস্ট গার্ড। জীবিত ‍উদ্ধার করা হয়েছে প্রায় ৯০০ জনকে। বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

লিবিয়া উপকূল থেকে ৯০০ অভিবাসী উদ্ধার, মিলেছে ৭ মরদেহ

প্রতিবেদনে বলা হয়, বুধবার লিবিয়ার উপকূলের দক্ষিণ ভূমধ্যসাগর থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে ইতালির কোস্ট গার্ড। সাম্প্রতিক মাসগুলোতে প্রায় প্রতিদিনিই অভিবাসীদের উদ্ধার করা হচ্ছে।

কোস্টগার্ডের এক মুখপাত্র জানায়, ইউরোপীয় ইউনিয়ন নৌবাহিনীর একটি জাহাজ ভূমধ্যসাগরে টহলরত অবস্থায় ওই সাতজনের মরদেহ উদ্ধার করে। কিন্তু তাদের পরিচয় সম্পর্কে বা মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

এছাড়া আটটি ভিন্ন অভিযানে ৯০০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, চলতি সপ্তাহেই তাদের ইতালি নিয়ে যাওয়া হবে।

লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গত বছরের চেয়ে এই বছরে অভিবাসী পাড়ি দেওয়ার সংখ্যা ৩০ শতাংশ কম। এক্ষেত্রে ভূমিকা রেখেছে লিবিয়ার কোস্ট গার্ড। চলতি সপ্তাহের শুরতেই তারা ২৯৯ জন অভিবাসীকে উদ্ধার করে।

মন্ত্রণালয় জানায়, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১ লাখ ১১ হাজার ৩৯৭ জন অভিবাসী ইতালি পৌছেছে। গত বছর এই সময়ে এর সংখ্যা ছিলো ১ লাখ ৫৯ হাজার ৪২৭ জন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মতে, অন্তত ২ হাজার ৬৩০ জন মানুষ এই সাগরপথ পাড়ি দিতে গিয়ে মারা গেছেন।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক