যুক্তরাষ্ট্রের কলোরাডোয় বন্দুকধারীর হামলা, নিহত ২

বিদেশ ডেস্ক
০২ নভেম্বর ২০১৭, ১৩:০৯আপডেট : ০২ নভেম্বর ২০১৭, ১৩:০৯
image

যুক্তরাষ্ট্রের কলোরাডোয় ওয়ালমার্ট শপিংমলে এক বন্দুকধারীর হামলায় দুইজন নিহত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

যুক্তরাষ্ট্রের কলোরাডোয় বন্দুকধারীর হামলা, নিহত ২

প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতের এই ঘটনাটি যুক্তরাষ্ট্রের সর্বশেষ বন্দুক হামলার ঘটনা। ঘটনার দুই ঘণ্টা পর থর্নটন পুলিশ বিভাগ এক টুইটার বার্তায় জানায়, এ সুপার মার্কেটে গুলিবর্ষণের ঘটনায় বয়স্ক দুই পুরুষ নিহত ও এক নারী আহত হয়েছে। আহত নারীকে হাসপাতালে নেয়া হয়েছে।

সতর্কতার জন্য প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে সবাইকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়। পরে পুলিশ জানায়, এটি পেশাদার কোন গুলির ঘটনা নয়। সেখানে আর কোন হুমকির ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।

গত মাসে লাস ভেগাসে এক বন্দুকধারীর গুলিতে ৫৮ জন নিহত হয়। চলতি মাসে প্রকাশিত এক জরিপে বলা হয়, যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে বছরে ৩৩ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম