মসুল মুক্তির চূড়ান্ত লড়াইয়ে ৭৪১ বেসামরিককে হত্যা আইএসের

বিদেশ ডেস্ক
০৩ নভেম্বর ২০১৭, ১৪:৫৪আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ১৪:৫৭
image

জাতিসংঘ জানিয়েছে, ইরাকি বাহিনীর মসুল মুক্তির অভিযানে চূড়ান্ত লড়াইয়ের সময় ৭৪১ জন বেসামরিককে হত্যা করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে একথা জানা যায়।

মসুল মুক্তির চূড়ান্ত লড়াইয়ে ৭৪১ বেসামরিককে হত্যা আইএসের

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ মানবাধিকার কার্যালয়  থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মসুল শহরে মোট ২হাজার ৫২১ জন বেসামরিক নাগরিক মারা গেছেন, তাদের বেশিরভাগই আইএসের হামলায় নিহত। লড়াইয়ের সময় গণহারে বেসামরিক লোকজনকে অপহরণ করে মানবঢাল হিসেবে ব্যবহার করেছে আইএস। যারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে তাদের গুলি করে হত্যা করেছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জায়েদ রাদ আল-হোসেইন বলেন, ‘এ ধরনের ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িতদের অবশ্যই জবাবদিহি করতে হবে।’

এছাড়া ইরাকি বাহিনীর অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধেও তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি।

গত ১০ জুলাই ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি আনুষ্ঠানিকভাবে মসুল শহরে আইএস মুক্ত ঘোষণা করেন। পরাজয়ের আগ পর্যন্ত ইরাকে মসুল ছিল আইএসের প্রধান ঘাঁটি।

জাতিসংঘ জানায়, মসুল শহর উদ্ধার অভিযানের সময় আট লাখ মানুষ উদ্বাস্তু হয়েছে্। ইরাকি বাহিনী ও মার্কিন জোটের বিমান হামলায় নিহত হয়েছেন ৪৬১ জন বেসামরিক। অভিযান  চলাকালীন সময় আহত হয়েছেন ১ হাজার ৬৭৩ জন।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম