ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ১১ মিনিট বন্ধ

বিদেশ ডেস্ক
০৩ নভেম্বর ২০১৭, ১৯:০৯আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ১৯:২১

ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ১১ মিনিট বন্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট বৃহস্পতিবার ১১ মিনিট বন্ধ ছিল। টুইটার জানিয়েছে, তাদের এক কর্মীর ‘অনিচ্ছাকৃত’ ভুলের কারণে @realdonaldtrump অ্যাকাউন্টটি কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। এ সময় যারা ট্রাম্পের টুইটারে প্রবেশের চেষ্টা করেন তাদের ওয়ালে বার্তা দেখানো হয়। ওই বার্তায় লেখা ছিল, ‘সরি দ্যাট পেজ ডাস নট এক্সিস্ট’। অর্থাৎ, ‘দুঃখিত, এই পৃষ্ঠাটির অস্তিত্ব নেই!’ অবশ্য পরে তা আবার সচল করা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

৪ কোটি ১৭ লাখ ফলোয়ার সমৃদ্ধ ট্রাম্পের ব্যক্তিগত অ্যাকাউন্টে সমস্যা হলেও মার্কিন প্রেসিডেন্টের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট @POTUS ঠিক ছিল।

টুইটারের এক বিবৃতিতে বলা হয়, তাদের একজন কর্মীর ভুলের কারণে সাময়িকভাবে প্রেসিডেন্টের ব্যক্তিগত অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গিয়েছিল। এ ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

পরে জানা যায়, টুইটারের এক কর্মী ইচ্ছাকৃতভাবেই ট্রাম্পের অ্যাকাউন্ট 'ডিঅ্যাক্টিভেট' করে দিয়েছিলেন। ওইদিনই ছিল টুইটারে তার চাকরির শেষ দিন।

১১ মিনিট পর অ্যাকাউন্টটি সচল হলে এতে ট্রাম্পের প্রথম টুইট ছিল কর কমানো সংক্রান্ত একটি পরিকল্পনা নিয়ে। পরে আরেক টুইটে ট্রাম্প নিজেও ১১ মিনিট তার ব্যক্তিগত অ্যাকাউন্ট বন্ধ থাকার কথা জানান।

এদিকে সাময়িকভাবে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধের খবরে বিষয়টি নিয়ে লোকজনের মধ্যে কৌতুহল তৈরি হয়। টুইটারে অনেকে কৌতুকপূর্ণ পোস্ট দিতে থাকেন। অ্যারন ডোরান্ড নামে এক ব্যক্তি টুইটারে লিখেছেন, আশা করি একদিন কেউ না কেউ এ নিয়ে একটি সিনেমা তৈরি করবেন। এতে বলা হবে, ওই কয়েক মিনিট দুনিয়ার মানুষ খুশি ছিল।

অনেকে বলেছেন, এ ঘটনা প্রমাণ করে খোদ মার্কিন প্রেসিডেন্টের হাতেও অনেক ক্ষমতা নেই; যা তাকে এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ দিতে পারে। কেউ কেউ আবার টুইটারের সদ্য সাবেক ওই কর্মীর বিচার দাবি করেছেন।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম