সিরিয়ায় গাড়ি বোমা হামলা, নিহত অনেকে

বিদেশ ডেস্ক
০৫ নভেম্বর ২০১৭, ০৪:০৭আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ০৪:১১
image

সিরিয়ার অন্তত একটি গাড়ি বোমা হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। তবে হামলায় নিহদের সঠিক সংখ্যা এখনও জানাতে পারেনি তার। রবিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

সিরিয়ায় গাড়ি বোমা হামলা, নিহত অনেকে

প্রতিবেদনে বলা হয়, কনোকো ও জাফরা বিদ্যুৎ কেন্দ্রর মাঝামাঝি একটি এলাকায় এই হামলা চালানো হয়। এলাকাটি যুক্তরাষ্ট্র সমর্থিত বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিস ফোর্স নিয়ন্ত্রণ করে।

এর আগে সিরিয়ান অবজারভেটরি জানিয়েছিলো বৃহস্পতিবার জঙ্গিগোষ্ঠী আইএসের দখল থেকে সিরিয়ার দেইর আল জর প্রদেশ পুনরুদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। ২০১৪ সাল থেকেই শহরটি দখল করে রেখেছিলো আইএস। প্রায় ৯৩ হাজার বেসামরিক নাগরিক সেখানে বন্দি ছিলো।

এখনও সিরিয়ার পশ্চিমাঞ্চলে হামা প্রদেশের কিছু অংশ আইএসের দখলে রয়েছে। দেইর আল জরের নিকটবর্তী শহর আলবু কামাল শহরেও অভিযান চালানো শুরু করেছে সিরীয় সেনাবাহিনী।

এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম