হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সৌদি প্রিন্স নিহত

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ নভেম্বর ২০১৭, ০৩:৪১আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ১১:০৭

আসির প্রদেশের ডেপুটি গভর্নর  প্রিন্স মানসুর বিন মুকরিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আসির প্রদেশের ডেপুটি গভর্নর প্রিন্স মানসুর বিন মুকরিন নিহত হয়েছেন। এ ঘটনায় তার কয়েকজন সহকর্মীও নিহত হয়েছেন। সৌদি আরবের রাষ্ট্রীয় নিউজ চ্যানেল আল ইকবারিয়ার উদ্বৃতি দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আসির প্রদেশের ডেপুটি গভর্নরসহ আরও কয়েকজন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

সৌদি আরবের স্থানীয় পত্রিকা ওকাজ’র উদ্বৃতি দিয়ে রয়টার্স আরও জানিয়েছে, সরকারি কাজে সরকারি কর্মকর্তাদের নিয়ে আসির প্রদেশের ইয়েমেন সীমান্ত দিয়ে যাচ্ছিল হেলিকপ্টারটি। পরে হঠাৎ সেটি বিধ্বস্ত হয়। তবে প্রতিবেদনেও এ ঘটনার বিস্তারিত জানানো হয়নি।

প্রিন্স মানসুন বিন মুকরিন সৌদি আরবের সাবেক যুবরাজের ছেলে। সম্প্রতি সৌদি যুবরাজ সালমান বিন আব্দুল্লাহর নেতৃত্বে গঠিত দুর্নীতি দমন কমিশনের অভিযানে দেশটির ১১জন রাজপুত্র প্রিন্স, চারজন বর্তমান মন্ত্রী এবং প্রায় ডজন খানেক সাবেক মন্ত্রী গ্রেফতার হওয়ার ঘটনায়  দেশটিতে আলোড়ন তৈরি হয়েছে। এরই মাঝে আরেকজন প্রিন্সের মৃত্যু ঘটলো। 


আরও পড়ুন:

টেক্সাসের গির্জায় বন্দুকধারীর হামলা



 

এমএইচ/এসএনএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম