আফগান টিভি স্টেশনে আত্মঘাতী হামলা, বহু হতাহতের আশঙ্কা

বিদেশ ডেস্ক
০৭ নভেম্বর ২০১৭, ১৪:৩৪আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ১৫:২৯
image

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্থানীয় টেলিভিশন স্টেশনে মঙ্গলবার গ্রেনেড ও বন্দুক দিয়ে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। হামলায় মানুষের হতাহত হওয়ার কথা জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বহু মানুষের হতাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়েছে, গ্রেনেড হামলা চালিয়ে ওই টেলিভিশন ভবনে প্রবেশ করে হামলাকারীরা। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকজনকে হত্যার পর এখনও ভবনের ভেতরে অবস্থান করছে তারা।  সেখান থেকে গোলাগুলির শব্দ ভেসে আসছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরেও ওই টেলিভিশন স্টেশনের কর্মীদের বরাত দিয়ে  ভেতরে এখনও হামলা অব্যাহত থাকার কথা জানানো হয়েছে।

আফগান টিভি স্টেশনে আত্মঘাতী হামলা, বহু হতাহতের আশঙ্কা

ভয়েস অব আমেরিকা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, অজ্ঞাত পরিচয়ধারী কয়েকজন হামলাকারী গ্রেনেড ছুড়তে ছুড়তে ওই ভবনের ভেতরে প্রবেশ করে।গ্রেনেড হামলার পাশাপাশি বন্দুক দিয়েও হামলা চালায় তারা।  ফরাসি বার্তা সংস্থা এএফপি প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে,  ভবনে প্রবেশের সময় নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যা করা হয়।বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওই ভবনে শতাধিক কর্মী আটকা পড়ে আছেন। পালিয়ে আসতে সক্ষম হওয়া চ্যানেলটির একজন প্রতিবেদক বিবিসিকে জানায় যে বন্দুকধারীরা ভেতরেই অবস্থান করছেন। শামসাদ নামে ওই টিভি চ্যানেলে ঢোকার সময় গ্রেনেড নিক্ষেপ করে হামলাকারীরা। এরপর এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন তারা। 

আফগান টিভি স্টেশনে আত্মঘাতী হামলা, বহু হতাহতের আশঙ্কা

চ্যানেলটির একজন কর্মী বার্তা সংস্থা এএফপিকে বলেন, অনেকেই ভেতরে আটকা পড়ে আছেন। এখনও গোলাগুলি চলছে। শামসাদ টিভির ফয়সাল জালান্দ নামের ওই রিপোর্টার বলেন, ‘আমি সিসি ক্যামেরাতে তিনজন হামলাকারীকে টিভি স্টেশনে প্রবেশ করতে দেখি। তারা প্রথমে নিরাপত্তা রক্ষীকে গুলি করে, তারপর প্রবেশ করে। এরপর তারা গ্রেনেড নিক্ষেপ করে এবং গুলি ছুঁড়তে থাকে। তিনি বলেন, ‘নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলাকারীদের দম করার চেষ্টা করছে। আমার কয়েকজন সহকর্মী নিহত হয়েছেন, আহতও হয়েছেন কয়েকজন। আমি পালিয়ে আসতে সক্ষম হই।’ প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই চ্যানেলের কার্যালয়ে প্রথমে গ্রেনেড নিক্ষেপ করা হয়। এরপর তারা গুলি চালাতে শুরু করে। 
হামলার কিছুক্ষণ পরেই টেলিভিশন চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। দেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার কথা নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানায়নি।

আফগান টিভি স্টেশনে আত্মঘাতী হামলা, বহু হতাহতের আশঙ্কা

এখনও কোনও সন্ত্রাসী গোষ্ঠী এই হামলার দায়ভার স্বীকার করেনি। তবে হামলা সংঘটিত হওয়ার পরপরই এক টুইট বার্তার মাধ্যমে এর দায় অস্বীকার করে তালেবান। জঙ্গিগোষ্ঠী তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক টুইটবার্তায় জানান, তালেবান এই হামলার সঙ্গে জড়িত নয়। একই ধারার বেশকিছু  সাম্প্রতিক হামলায় তালেবান দায় শিকার করেছিল। 



/এমএইচ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম