‘স্বামীকে হারিয়েছি, এখন কী করবো বুঝতে পারছি না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২৪, ২২:৫৭আপডেট : ১৭ মে ২০২৪, ২২:৫৭

আমার স্বামী মোহাম্মদপুর টাউন হল এলাকায় বিজ্ঞাপন আর্টের দোকানে কাজ করতেন। রাতে তার (রাব্বি) এক বন্ধু ফোন করে জানান যে তিনি রোড এক্সিডেন্ট করেছেন। আমাদের একমাত্র উপার্জনকারী ছিলেন আমার স্বামী। আমরা শাশুড়ি ও সন্তানকে নিয়ে মোহাম্মদপুর কাটাসুর ২ নম্বর গলিতে ভাড়া বাসায় থাকি। স্বামীকে হারিয়েছি, এখন আমরা কীভাবে কী করবো বুঝতে পারছি না।

শুক্রবার (১৭ মে) গণমাধ্যমকে কেঁদে কেঁদে এভাবে কথাগুলো বলেন সড়ক দুর্ঘটনায় নিহত ফজলে রাব্বির স্ত্রী নীলিমা বেগম।

গতকাল বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কলেজ গেট এলাকায় গণবভনের সামনে ফজলে রাব্বিকে চাপা দিয়ে পালিয়ে যায় একটি হায়েস গাড়ি। পরে গাড়িটি পুলিশের গাড়িকেও ধাক্কা দেয়। আসাদ গেটের মোড় থেকে গাড়িচালক আল আমিন তালুকদারকে গাড়িসহ আটক করে শেরেবাংলা নগর থানা পুলিশ।

এদিকে পুলিশ পথচারী রাব্বিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আগারগাঁওয়ে নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার (১৭ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় রাব্বি মারা যান।

এ ঘটনায় নিহত রাব্বির স্ত্রী নীলিমা বেগম বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ আলী বলেন, ‘পিকার্ট গার্মেন্টস’ নামের একটি প্রতিষ্ঠানের সাদা রঙের হায়েস গাড়িটি চালাচ্ছিল আল আমিন তালুকদার নামে এক ব্যক্তি। সে প্রাধানমন্ত্রীর বাসভবনের সামনে একটি এক পথচারীকে চাপা দিয়ে দ্রুত পালানোর সময় আসাদ গেটে একটি পুলিশের গাড়িকে ধাক্কা দেয়। তাকে আটক করার পর জানা যায় সে ওই পথচারীকে চাপা দিয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে দেখা গেছে রক্তক্ষরণের কারণে রাব্বির মৃত্যু হতে পারে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি মামলা করেছেন। গাড়িচালককে আদালতে পাঠানো হয়েছে।

/এবি/এনএআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম