মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

বিদেশ ডেস্ক
০৭ নভেম্বর ২০১৭, ১৭:৫০আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ১৯:০৩
image

মধ্যপ্রাচ্যের দেশগুলোর শাসন ব্যবস্থায়  হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানি সংবাদমাধ্যম পার্স টুডে জানিয়েছে, দেশটির বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ প্রশ্নে তোলা সৌদি আরবের অভিযোগ নাকচ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুররেজা রাহমানি ফাজলি। তিনি বলেছেন,  ইরান মধ্যপ্রাচ্যের জনগণের কাছে ইসলামি আদর্শে পরিণত হয়েছে; সামরিক বা নিরাপত্তাগত আদর্শে নয়।

আব্দুররেজা ফাজলি
রাহমানি ফাজলি সোমবার ইরানের মাযান্দারান প্রদেশ সফরে গিয়ে সাংবাদিকদের বলেন, ইসলামি আদর্শের সঙ্গে ইরানের ইসলামি শাসনব্যবস্থার এতটা মিল রয়েছে যে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাধারণ মানুষ তাতে আকৃষ্ট হয়ে পড়ছে। কিন্তু কোনও কোনও মহল এই বিষয়টিকে উল্টো ব্যাখ্যা করে একথা বোঝানোর চেষ্টা করছে যে, ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোর শাসনব্যবস্থায় হস্তক্ষেপ করছে।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ার করেন, আন্তর্জাতিক আইনের মাধ্যমে তার দেশের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। কাজেই ইরান যদি কখনও হুমকির সম্মুখীন হয় অর্থাৎ কোনো পক্ষ যদি ইরানের নিরাপত্তা সংক্রান্ত রেড-লাইন অতিক্রম করে তাহলে তেহরান কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য হবে। ইরান বলছে, এ ধরনের প্রচলিত অস্ত্র দিয়েই দেশের নিরাপত্তা রক্ষা করা হবে।


রাহমানি ফাযলি বলেন, বহু দশক ধরে আমেরিকা মধ্যপ্রাচ্যের একটি দখলদার সরকারকে পারমাণবিক ও রাসায়নিক অস্ত্র সরবরাহ করে এসেছে। কিন্তু তারপরও ইরান নিজের নিরাপত্তা রক্ষার জন্য কোনো বেআইনি পন্থার আশ্রয় নেয়নি। তিনি বলেন, ইরান আন্তর্জাতিক আইন ও ধর্মীয় বিধান মেনে নিজের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করেছে এবং এ কাজে গণবিধ্বংসী অস্ত্রের কোনও প্রয়োজন তেহরানের নেই।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম