সৌদি আরব থেকে আমিরাত সফরে লেবাননের পদত্যাগী প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
০৭ নভেম্বর ২০১৭, ২১:৩৬আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ২১:৫১

সাদ হারিরি লেবাননের পদত্যাগী প্রধানমন্ত্রী সাদ হারিরি সৌদি আরব থেকে সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন। মঙ্গলবার তিনি রিয়াদ থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওয়ানা দেন। সেখানে তিনি দেশটির যুবরাজ মুহাম্মাদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। লেবাননভিত্তিক ফিউচার টেলিভিশনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছেন যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। সৌদি আরবের আল-আরাবিয়া টেলিভিশনও একই রকমের খবর দিয়েছে।

আল-আরাবিয়া টেলিভিশনের খবরে সাদ হারিরি’র সঙ্গে আমিরাতের যুবরাজের সঙ্গে সাক্ষাতের কথা বলা হলেও তাদের মধ্যকার বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে গত শনিবার সাদ হারিরি আকস্মিকভাবে সৌদি আরব সফরে গিয়ে দেশটির টিভি চ্যানেলের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন। এ সময় তিনি লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য ইরান ও হিজবুল্লাহকে দায়ী করেন। ইরান ও হিজবুল্লাহ অবশ্য এমন অভিযোগ নাকচ করে দিয়েছে।

সাদ হারিরির এ ঘোষণার কারণে লেবাননের রাজনীতিতে এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। দেশটির বেশিরভাগ রাজনীতিক মনে করছেন, সৌদি আরবের চাপের মুখে হারিরি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। লেবাননের আইন ও বিচারমন্ত্রী সালিম  জিরিসাতি বলেছেন, সাদ হারিরি দেশে ফিরে স্বেচ্ছায় পদত্যাগ না করলে তা প্রেসিডেন্ট মিশেল আউনের কাছে গ্রহণযোগ্য হবে না।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম