সৌদি নিষেধাজ্ঞায় ইয়েমেনে ভোগান্তি, সীমান্তে আটকে আছে ত্রাণ

বিদেশ ডেস্ক
০৮ নভেম্বর ২০১৭, ০৯:১৫আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ০৯:২৮
image

ইয়েমেনে সাময়িকভাবে স্থল, নৌ ও আকাশপথ বন্ধ করে দেওয়ায় জাতিসংঘ ও রেডক্রসের মতো সংস্থার ত্রাণ কার্যক্রম স্থগিত হয়ে পরে।সীমান্তে আটকে আছে ইনসুলিনসহ আরও কিছু জীবন রক্ষাকারী ওষুধ। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে একথা জানা যায়।

সৌদি নিষেধাজ্ঞায় ইয়েমেনে ভোগান্তি, সীমান্তে আটকে আছে ত্রাণ

প্রতিবেদনে বলা হয়, এই অবস্থাকে ত্রাণ কার্যক্রমে বিপর্যয় বলে অভিহিত করেছে আন্তর্জাতিক সংস্থাগুলো। রেডক্রস জানিয়েছে ইয়েমেনের সীমান্ত বন্ধের এই ঘোষণায় তাদের ক্লোরিন ট্যাবলেটের চালান বন্ধ করতে হয়েছে। যে ট্যাবলেটগুলো পানি শোধনের জন্যে পাঠানো হচ্ছিল কলেরা উপদ্রুত এলাকায়, যেখানে অন্তত ৯ লাখ মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।

শনিবার  ইয়েমেন থেকে সৌদি আরবের রাজধানী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুথি বিদ্রোহীরা। আকাশেই সেই  মিসাইল প্রতিহত করলেও পরিস্থিতিকে  জটিল হয়ে উঠে। দূর পাল্লার ক্ষেপণাস্ত্র হামলার পরপরই ইয়েমেনে সাময়িকভাবে স্থল, নৌ ও আকাশপথ বন্ধ করে দেবার ঘোষণা দেয় সৌদি নেতৃত্বাধীন জোট।

ফলে সীমান্তে আটকে যায় অনেক ওষুধ ও জরুরি মানবিকা সহায়তা। রেড ক্রসের একজন কর্মকর্তা জানিয়েছেন যে, যদি খাদ্য এবং ওষুধ সঠিকভাবে আক্রান্ত মানুষের কাছে না পৌঁছানো যাচ্ছে না তাই এটি এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় মানবিক বিপর্যয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সৌদি আরব এই হামলার জন্যে দায়ী করেছে ইরান কে। যদিও ইরান প্রথম থেকেই হুতি বিদ্রোহীদের সহায়তার বিষয়টি নাকচ করে এসেছে।

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের দমনে দুই বছর ধরেই সৌদি আরব নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালিয়ে আসছে।২০১৫ সালে ইয়েমেনের গৃহযুদ্ধে সৌদি আরব জড়িয়ে পরার পর থেকে সৌদি জোটের বিমান আক্রমণে এপর্যন্ত আট হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের শতকরা ৬০ ভাগই হচ্ছে বেসামরিক লোক।

সৌদি নিষেধাজ্ঞায় ইয়েমেনে ভোগান্তি, সীমান্তে আটকে আছে ত্রাণ

ইয়েমেনের হুথিপন্থী এক সংবাদমাধ্যমের খবর বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় কিং খালেদ বিমানবন্দরের ওপর বিদ্রোহীরা একটি বুরকান এইচ-টু শ্রেণীর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। ইয়েমেনের সীমান্ত থেকে এই বিমানবন্দরের দূরত্ব সাড়ে আটশো কিলোমিটার।

সৌদি সংবাদমাধ্যম খবর দিয়েছে, সৌদি প্রতিরক্ষা ব্যবস্থায় ক্ষেপণাস্ত্রটিকে আকাশেই ধ্বংস করা হয়। কিন্তু এর কিছু অংশ ঐ বিমানবন্দরে গিয়ে পড়ে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-যুবেইর মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, এই ঘটনার সাথে লেবাননের হিযবুল্লাহও জড়িত। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে হিযবুল্লাহ গেরিলারা এই রকেট ছোঁড়ে বলে তিনি জানান।

/এমএইচ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম