দুর্নীতির অভিযোগে ১২ হাজার সৌদি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

বিদেশ ডেস্ক
০৮ নভেম্বর ২০১৭, ১৪:২৫আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ১৪:২৫
image

সৌদি সরকারের চলমান দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে, বিভিন্ন ব্যক্তিগত ও কোম্পানির ১২ হাজারেরও বেশি অ্যাকাউন্ট জব্দ করেছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো। বুধবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

দুর্নীতির অভিযোগে ১২ হাজার সৌদি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

প্রতিবেদনে বলা হয়, দেশটির ব্যাংকার ও আইনজীবীদের ধারণা এই সংখ্যাটা আরও বাড়তে পারে।

৪ নভেম্বর সৌদি যুবরাজ সালমান বিন আব্দুল্লাহর নেতৃত্বে গঠিত দুর্নীতি দমন কমিশনের অভিযানে দেশটির ১১ জন রাজপুত্র, চারজন বর্তমান মন্ত্রী এবং প্রায় ডজন খানেক সাবেক মন্ত্রী গ্রেফতার হওয়ার ঘটনায় দেশটিতে আলোড়ন তৈরি হয়। গ্রেফতারকৃতদের মধ্যে আরবের শীর্ষ ধনী আল-ওয়ালিদ বিন তালালও ছিলেন। তাকে গ্রেফতারের পরই দেশটির শেয়ার বাজারে ধস নামে। এছাড়া হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান প্রিন্স মানসুর। রহস্যজনক মৃত্যু হয় আরেক রাজপুত্র আবদুলআজিজ বিন ফাহাদের।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাতকারে সৌদি কর্মকর্তা বলেন,  মানি লন্ডারিং, ঘুষ, চাঁদাবাজি এবং ব্যক্তিগত লাভে সরকারি  সুবিধা গ্রহণের মতো অভিযোগ এনে তাদের ব্যাংক একাউন্টগুলো জব্দ করা হয়।

নতুন এই কমিটির যে কাউকে গ্রেফতার করার ক্ষমতা রাখে। এছাড়া ভ্রমণ নিষেধাজ্ঞাও জারি করতে পারে যুবরাজের নেতৃত্বাধীন এই কমিটি।  

জেএ/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম