যুদ্ধ পরিস্থিতিতে সৌদি আরবকে আশ্বস্ত করলো যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০৯ নভেম্বর ২০১৭, ১৩:৪৬আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১৩:৫০
image

ইয়েমেন থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের ছোঁড়া মিসাইলের ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে এরকম যুদ্ধ পরিস্থিতিতে সৌদি আরবের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছে তারা। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে একথা জানা যায়।

যুদ্ধ পরিস্থিতিতে সৌদি আরবকে আশ্বস্ত করলো যুক্তরাষ্ট্র

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১২ দিনের এশিয়া সফরে রয়েছে। এরমাঝেই হোয়াইট হাউজের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, ‘ইরানের রেভুলশনারি গার্ডের সমর্থনে সৌদি আরবে হুথি বিদ্রোহীদের মিসাইল হামলায় জাতিসংঘের শান্তি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।’ 

এর আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মিসাইল হামলার বিষয়ে ইরানকে অভিযুক্ত করেছিলেন। তিনি একে আগ্রাসন উল্লেখ করে ‘যুদ্ধ ঘোষণা’ বলে অভিহিত করেন।

তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রী জাভেদ জারিফ এক টুইটবার্তায় বলেন, ‘সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে বিমান হামলার মাধ্যমে হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করছে। কলেরা সহ অন্যান্য রোগ ছড়াচ্ছে। আর দোষ দিচ্ছে ইরানকে।’

ইরানের উপপররাষ্ট্র মন্ত্রী মাজিদ তাখত রাভাঞ্চি অভিযোগ করেছেন, ‘যুক্তরাষ্ট্র বিষয়টিকে আরও ঘোলাটে করার চেষ্টা বরছে। তবে গত মাস ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার ঘোষণা দিলেও বিদেশি ফার্মগুলো বিনিয়োগ করেছে। পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি শান্তিপূর্ণ পরমাণু প্রকল্প পরীক্ষার শর্তে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে শুরু করে। প্যারিসে এক সম্মেলনে তাখত রাভাঞ্চি বলেন, ‘ইরান এই চুক্তি থেকে বেরিয়ে যাবে না। তবে যেকোনও পরিস্থিতির জন্য তারা প্রস্তুত।’

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম