সৌদি আরবের পর নাগরিকদের লেবানন ত্যাগের নির্দেশ কুয়েত ও আমিরাতেরও

বিদেশ ডেস্ক
১০ নভেম্বর ২০১৭, ১৪:২০আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ১৪:২৮
image

সৌদি আরবের পর লেবানন থেকে নিজ দেশের নাগরিকদের চলে আসার নির্দেশ দিয়েছে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত। সৌদ আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসা ঘোষণার কয়েক ঘণ্টা পরই তাদের সিদ্ধান্ত জানালো কুয়েত ও আমিরাত। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

সৌদি আরবের পর নাগরিকদের লেবানন ত্যাগের নির্দেশ কুয়েত ও আমিরাতেরও

প্রতিবেদনে বলা হয়, সর্বপ্রথম নিরাপত্তা আশঙ্কার কথা জানিয়ে লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে বাহরাইন। রবিবার তাদের নাগরিকদের লেবানন ত্যাগের নির্দেশ দেয় দেশটি।

সৌদি রাজপরিবারে ব্যাপক ধরপাকড়ের মধ্যেই পদত্যাগের ঘোষণা দেন সৌদি আরবে সফররত লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল-হারিরি। টেলিভিশনের সম্প্রচারিত এক ভাষণে তিনি পদত্যাগের ঘোষণা দেন। ভাষণে আল-হারিরি জানান, ইরান ও দেশটির লেবাননি মিত্র হিজবুল্লাহ তাকে হত্যার ষড়যন্ত্র করছে।

পদত্যাগের ঘোষণা দিয়ে আল-হারিরি বলেন, আমরা এমন অবস্থায় বাস করছি যেখানে এর আগেও গুপ্তহত্যার ঘটনা ঘটেছে। আমি আশঙ্কা করছি আমাকেও হত্যার টার্গেট করা হয়েছে। লেবাননের কর্তৃপক্ষ এবং হিজবুল্লাহ অবশ্য মনে করে, সৌদি সরকার জোরপূর্বক তাকে পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য করেছে।

এরপর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, লেবাননের উদ্ভূত পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেশটিতে সফররত বা বসবাসরত নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। দেশটিতে আয়োজিত কোনও আন্তর্জাতিক আয়োজনেও সৌদি নাগরিকদের অংশ না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সৌদি আরবের পথ অনুসরণ করে এরপর একইরকম অবস্থান নেয় কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম