ভিয়েতনামে হাত মেলালেন ট্রাম্প ও পুতিন

বিদেশ ডেস্ক
১১ নভেম্বর ২০১৭, ১৫:১০আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১৫:১৯

ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন ভিয়েতনামে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হাত মেলালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপিইসি) সম্মেলনের নৈশভোজে দুই নেতা করমর্দন করেন। তবে এর বাইরে তাদের মধ্যে আলাদা করে কোনও বৈঠক হয়নি বলে জানিয়েছে হোয়াইট হাউস। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

একদিন আগে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন থেকে দুই নেতার সাক্ষাতের কর্মসূচির কথা বলা হলেও শুক্রবার সেটি নাকচ করে দিয়েছে হোয়াইট হাউস। শেষ পর্যন্ত অবশ্য নৈশভোজের আগে শীর্ষ নেতাদের গ্রুপ ছবি তোলার সময়ও পাশাপাশি দাঁড়ান ট্রাম্প ও পুতিন। এ সময় উভয়কে হাস্যেজ্জ্বল দেখা যায়।

ওই নৈশভোজের আগে শুক্রবার এয়ারফোর্স ওয়ানের বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভিয়েতনামে ট্রাম্প-পুতিনের সাক্ষাতের কর্মসূচি নিয়ে কথা বলেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স। তিনি বলেন, অ্যাপেক সম্মেলনে দুই শীর্ষ নেতার বৈঠকের নির্ধারিত কোনও কর্মসূচি নেই। সময় স্বল্পতার কারণে এ ধরনের বৈঠকের সুযোগ নেই। এ বিষয়ে রাশিয়ার সঙ্গেও কোনও কর্মসূচি চূড়ান্ত করেনি হোয়াইট হাউস।

বৃহস্পতিবার ক্রেমলিন জানিয়েছিল, ‘১০ নভেম্বর দুই নেতার বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়েছে।’

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম