আফগানিস্তানে চেকপয়েন্টে হামলায় নিহত ২২

বিদেশ ডেস্ক
১৪ নভেম্বর ২০১৭, ২২:৩৪আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ২২:৪১

আফগানিস্তানে চেকপয়েন্টে হামলায় নিহত ২২ আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের বিভিন্ন চেকপোস্টে সিরিজ হামলা চালিয়েছে তালেবান সদস্যরা। এতে অন্তত ২২ পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে তালেবানের দাবি, তাদের হামলায় ৪৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া ১৩টি সামরিক যান ধ্বংস করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

গত কয়েক বছরের মধ্যে এটি ছিল তালেবানের অন্যতম বড় ধরনের হামলা। হোয়াটঅ্যাপ বার্তায় হামলার দায় স্বীকার করেছে আফগান তালেবান।

পুলিশ জানিয়েছে, এক ডজনেরও বেশি তল্লাশি চৌকিতে ধারাবাহিক হামলা চালানো হয়েছে। সোমবার দিবাগত রাতজুড়ে চালানো এসব হামলায় অন্তত ২২ পুলিশ নিহত এবং অপর ১৫ সদস্য আহত হয়েছেন।

সরকারি বাহিনীর পাল্টা হামলায় ৪৫ হামলাকারী নিহত এবং ৩৫ জন আহত হয়। হামলাকারীরা তল্লাশি চৌকিগুলোর একটিরও দখল নিতে পারেনি।

কান্দাহারের পুলিশ প্রধানের মুখপাত্র জিয়া দুরারানি বলেছেন, অতিরিক্ত সেনা ও বিমান সহায়তা না পৌঁছানো পর্যন্ত পুলিশ সদস্যরা সন্ত্রাসীদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম