ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর হামলা, নিহত ৪

বিদেশ ডেস্ক
১৫ নভেম্বর ২০১৭, ০৯:১৭আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১১:২৯
image

যুক্তরাষ্ট্রের নর্দান ক্যালিফোর্নিয়ায় এক বন্দুকধারীর হামলায় চারজন নিহত হয়েছেন। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর হামলা, নিহত ৪

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকালে কয়েকটি জায়গায় ওই হামলা চালায় বন্দুকধারী। এর মধ্যে একটি এলিমেন্টারি স্কুলও ছিলো। পুলিশ জানায়, র‌্যাঞ্চো তেজেমার একটি এলাকায় প্রথম গুলি শুরু হয়। গুলি করে হামলাকারীকে হত্যা করে থামানো হয়েছে।

কর্মকর্তাদের ধারণা, পারিবারিক সহিংসতা থেকেই এই ঘটনার শুরু। তেহেমা কাউন্টির সহকারী শেরিফ ফিল জনসন বলেন, র‌্যাঞ্চো তেহেমা এলিমেন্টারি স্কুলে শিশুদের গুলি করার উদ্দেশ্যে ঢুকেছিলেন ওই হামলাকারী। কিন্তু কর্মীরা তাকে বাধা দেয়।

তিনি আরও বলেন, পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের একপর্যায়ে হামলাকারী নিহত হয়েছেন। হামলাকারী গুলি চালাতে চালাতে স্কুল থেকে বের হয় এবং আশপাশের এলাকায়ও গুলি চালায়। হামলাকারী এ সময় তার ব্যবহৃত গাড়িটি ভেঙে দিয়ে অপর একটি গাড়ি চুরি করে পালাতে গেলে পুলিশের গুলিতে নিহত হয়।

স্কুলের কর্মীরা আগেই গুলির শব্দ শুনেছিলো এবং এজন্য স্কুলের সব পথ বন্ধ করে দেয়। গাড়ি দিয়ে দরজা ও দেয়াল ভাঙার চেষ্টা করেন ওই হামলাকারী। একটি সেমিঅটো রাইফেল দিয়ে গুলি চালাতে থাকেন। হামলাকারীর পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম