লিবিয়ায় আইএসের ঘাঁটিতে বিমান হামলা

বিদেশ ডেস্ক
১৬ নভেম্বর ২০১৭, ১০:১৪আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ১০:১৪
image

লিবিয়ায় জঙ্গিগোষ্ঠী আইএসের এক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে দেশটির বিমান বাহিনী। বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের সংবাদ পর্যবেক্ষণের ব্রিটিশ সংস্থা মিডল ইস্ট মনিটর এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

লিবিয়ায় আইএসের ঘাঁটিতে বিমান হামলা









প্রতিবেদনে বলা হয়, এক সময় জঙ্গিগোষ্ঠীটির শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত সিরতে শহরের দক্ষিণে অবস্থিত একটি ঘাঁটিতে বুধবার এ হামলা চালানো হয়।
লিবিয়ান ন্যাশনাল আর্মির এয়ারফোর্স কমান্ডার শেরিফ আল আ্ওয়ামীর বলেন, সিরতে শহরের দক্ষিণে অবস্থিত আইএসের শক্তিশালী ঘাঁটিটি দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করছিল লিবীয় বিমান বাহিনী। সেখানে সামরিক যানবাহন, জ্বালানি ও পানির বিশাল মজুত ছিল।
সেখান থেকেই বিভিন্ন সময় তারা জঙ্গি হামলাগুলো পরিচালনা করত দাবি করে তিনি বলেন, ঘাঁটিটি বিমান হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে।
গত বছর লিবিয়ার সিরতে শহর থেকে বিতাড়িত হওয়ার পর আইএস শহরটির দক্ষিণের মরুভূমির মধ্যে পুনরায় সংঘটিত হওয়ার চেষ্টা করছে। বিভিন্ন সময় স্থানীয় বাহিনীগুলোর উপর অতর্কিত হামলা চালায় তারা। এবছর মার্কিন বাহিনীও তাদের দমনে তিনবার বিমান হামলা চালিয়েছে।
 

/এআর/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম