ইসরায়েলের পক্ষে অবস্থান নিলেন সৌদি গ্র্যান্ড মুফতি, হামাসকে ‘সন্ত্রাসী’ আখ্যা

বিদেশ ডেস্ক
১৬ নভেম্বর ২০১৭, ১৬:১৩আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ১৬:২০
image

ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের সংগঠন হামাসকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়েছেন সৌদি গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ আল-শেখ। তাদের ইসরায়েলবিরোধী প্রতিরোধ আন্দোলনকে ‘ভুল’ পদক্ষেপ বলে ফতোয়া দিয়েছেন তিনি। সৌদি আরব ও ইসরায়েলের বিভিন্ন সংবাদমাধ্যম থেকে এ কথা জানা যায়। 
সৌদি গ্র্যান্ড মুফতি

ডেইলি সাবাহসহ আরবভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যদ জানায়, এক টেলিভিশন অনুষ্ঠানে  জেরুজালেমের আল-আকসা মসজিদকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ আল-শেখকে। প্রশ্নের জবাবে তিনি হামাসকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের ইসরায়েল বিরোধিতাকে ভুল  পদক্ষেপ আখ্যা দেন।  

১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের দখল নেয় ইসরায়েল। পরে ১৯৮০ সালে ওই অঞ্চলকে সার্বভৌম দেশ হিসেবে ঘোষণা করে তারা। তবে ইসরায়েলের ওই দখলদারির স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়।

হামাস

১৪ জুলাই (শুক্রবার) জেরুজালেমের আল-আকসা মসজিদের কাছাকাছি বন্দুকধারীদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় মসজিদ প্রাঙ্গণটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এদিন ইসরায়েলি পুলিশের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়। ইসরায়েলি পুলিশের দাবি, ফিলিস্তিনি বন্দুকধারীরাই প্রথম তাদের ওপর গুলি চালায়। পরে তারা পাল্টা পদক্ষেপ নিয়ে তিন বন্দুকধারীকে হত্যা করেছেন। বন্দুকধারীদের গুলিতে আহত তিন ইসরায়েলি পুলিশের দুইজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

জেরুজালেম থেকে আল জাজিরার প্রতিনিধি হ্যারি ফসেট সে সময় জানান,“ওল্ড সিটির দুং গেটের কাছে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিরা বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে। আল-আকসা মসজিদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদ চত্বরের ভেতরে দুই ফিলিস্তিনির মরদেহ ছিল।”

/বিএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি