রোহিঙ্গাদের প্রতি মিয়ানমারের আচরণকে 'বর্ণবাদ' আখ্যা অ্যামনেস্টির

বিদেশ ডেস্ক
২১ নভেম্বর ২০১৭, ১৫:১৫আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১৮:৪৫
image

রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের আচরণকে ‘অমানবিক বর্ণবাদ’ হিসেবে আখ্যা দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সেইসঙ্গে রোহিঙ্গাদের অধিকার ও আইনি স্বীকৃতি পুনর্বহাল এবং দেশের বৈষম্যমূলক নাগরিক আইন সংশোধন করার তাগিদ দেওয়া হয়েছে।  

মিয়ানমার থেকে পলায়নরত রোহিঙ্গারা
দুই বছরের গবেষণার ভিত্তিতে মঙ্গলবার (২১ নভেম্বর) অ্যামনেস্টি প্রকাশিত এক নতুন প্রতিবেদনে এসব কথা  বলা  হয়। থাইল্যান্ডের ব্যাংককে এক সংবাদ সম্মেলনে দুই বছরের গবেষণার বিস্তারিত তুলে ধরেন অ্যামনেস্টির কর্মকর্তারা।

১০০ পৃষ্ঠার ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, এক বছর ধরে ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়’ পরিচালিত অভিযানে রোহিঙ্গাদের জীবন-যাপনের ওপর চারপাশ থেকে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।

সংগঠনের গবেষণা পরিচালক অ্যানা নেইস্ট্যাট বলেন, মিয়ানমার সরকারের বর্ণবাদী আচরণে রাখাইনে রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুরা বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়ে আসছে।

তিনি আরও বলেন, ‘রাখাইনে যে অপরাধ সংগঠিত হয়েছে তা স্পষ্ট। রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীর নির্যাতন তিন মাস আগে নয়, এ সংকট শুরু হয়েছে বহু আগেই’।

সেসময় জরুরি ভিত্তিতে রোহিঙ্গাদের অধিকার পুনর্বহাল, আইনি স্বীকৃতি প্রদান এবং বৈষম্যমূলক নাগরিক আইন সংশোধন করতে মিয়ানমার সরকারকে তাগিদ দেন তিনি।

এর আগে গত অক্টোবরেও একটি প্রতিবেদন প্রকাশ করেছিল অ্যামনেস্টি। ৪৭ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়েছিল, রোহিঙ্গা জনগোষ্ঠীর শত শত শিশু, নারী ও পুরুষকে হত্যা করেছে মিয়ানমারের সেনাবাহিনী। রাখাইন থেকে তাদের উৎখাত করতে ধারাবাহিকভাবে নির্বিচার হত্যাকাণ্ড,নৃশংস ধর্ষণ ও গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনে সেনাবাহিনীর সুনির্দিষ্ট ইউনিটের বিরুদ্ধে এমন অপরাধ সংঘটনের অভিযোগ তুলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির আশঙ্কা,এসব অপরাধ রোহিঙ্গাদের উগ্রপন্থায় উদ্বুদ্ধ করতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এসব অপরাধের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দেওয়ারও আহ্বান জানায় যুক্তরাজ্যভিত্তিক এই মানবাধিকার সংস্থা। তার আগেও রোহিঙ্গা সংকট সমাধানে একই রকমের সুপারিশ করেছিল অ্যামনেস্টি।

 

/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম