রোহিঙ্গাদের আত্মপরিচয়ের প্রশ্নে পোপকে সোচ্চার দেখতে চায় এইচআরডব্লিউ

বিদেশ ডেস্ক
২৬ নভেম্বর ২০১৭, ১০:২৯আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ১০:৩৩

মিয়ানমার সফরকালে রোহিঙ্গাদের জনগোষ্ঠীগত স্বীকৃতির প্রশ্নে সোচ্চার হতে পোপের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলস টাইমস-এর এক প্রতিবেদন থেকে এ কথা জানা গেছে। সপ্তাহব্যাপী বাংলাদেশ ও মিয়ানমার সফর করবেন পোপ ফ্রান্সিস। ২৭ নভেম্বর মিয়ানমার সফরে যাবেন তিনি।

রোহিঙ্গাদের আত্মপরিচয়ের প্রশ্নে পোপকে সোচ্চার দেখতে চায় এইচআরডব্লিউ লস অ্যাঞ্জেলস টাইমস-এর প্রতিবেদনে মানবাধিকার সংস্থাগুলোকে উদ্ধৃত করে বলা হয়েছে, মানবাধিকার সংগঠনগুলো চায় পোপ যেন তার মিয়ানমার সফরে প্রকাশ্য ও ব্যক্তিগত বৈঠকগুলোতে দুনিয়ার সবচেয়ে নিপীড়িত এই জনগোষ্ঠীর প্রতি সহমর্মিতা জানান। অং সান সু চি এবং মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইয়াং-এর সঙ্গে বৈঠকে যেন তিনি রোহিঙ্গা শব্দটি উচ্চারণ করেন।

হিউম্যান রাইটস ওয়াচ-এর এশিয়া অঞ্চলের উপপরিচালক ফিল রবার্টসন বলেন, ‘পোপের প্রকাশ্যেই রোহিঙ্গা শব্দটি ব্যবহার করা উচিত। কেননা তাদের পরিচয়ের খুব সামান্যই বাকি রয়েছে। বিভাজনের অংশ হিসেবে তাদের আত্মপরিচয়ের সংকটকে ঘনীভূত করা হয়েছে। খুব সামান্য কিছুর ওপরই যখন আপনার নিয়ন্ত্রণ থাকে; সেই মুহূর্তে এই আত্মপরিচয় খুবই গুরুত্বপূর্ণ।’

এ বছরের ২৫ আগস্ট রাখাইনে সহিংসতা শুরু হওয়ার পর রোহিঙ্গাদের ওপর নিধনযজ্ঞ চালানো শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা ও ধর্ষণ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে ছয় লক্ষাধিক রোহিঙ্গা। জাতিসংঘ এই ঘটনাকে জাতিগত নিধনযজ্ঞের ‘পাঠ্যপুস্তকীয় উদাহরণ’ বলে উল্লেখ করেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে সেনাবাহিনী। দেশটির রাষ্ট্রীয় উপদেষ্ট অং সান সু চি’ও তাদের নিয়ে ইতিবাচক কোনও মন্তব্য করেননি। লস অ্যাঞ্জেলস টাইমস বলছে, পোপ ফ্রান্সিসের এই সফর মূলত কূটনৈতিক হলেও এই বাস্তবতায় এটি হবে তার জন্য একটি বড় চ্যালেঞ্জ।

নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর শুধু নাগরিকত্বই কেড়ে নেওয়া হয়নি বরং পদ্ধতিগতভাবে তাদের মৌলিক অধিকারও ছিনতাই করা হয়েছে। মুক্তভাবে চলাফেরা, কাজকর্ম এমনকি বিয়ের ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

/এমপি/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম